সুরক্ষাবলয়হীন পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এখন সন্ত্রাসী ইসরায়েলের ‘মানবঢাল’
আল ইহসান ডেস্ক:
ইরান, সন্ত্রাসী ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বিধ্বংসী যুদ্ধের মাঝখানে পড়ে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। একদিকে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা, অন্যদিকে সন্ত্রাসী ইসরায়েলের বৈষম্যমূলক প্রতিরক্ষা ব্যবস্থা-এই দু’য়ের চাপে পিষ্ট হচ্ছে কোনো সামরিক সুরক্ষা না থাকা লাখ লাখ ফিলিস্তিনি।
ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (আয়রন ডোম) মূলত ইসরায়েলি শহর এবং অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইহুদী বসতিগুলোকে সুরক্ষা দেওয়ার জন্য তৈরি। সাম্প্রতিক হামলায় দেখা গেছে, ইসরায়েলি ডিফেন্স সিস্টেম অনেক সময় ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের বসতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যা প্রায়শই ফিলিস্তিনি জনবসতির ওপর গিয়ে পড়ছে। ফিলিস্তিনিদের জন্য কোনো আগাম সতর্কতা বা আশ্রয়কেন্দ্র (বাংকার) না থাকায় তারা কার্যত খোলা আকাশের নিচে মৃত্যুর অপেক্ষায় দিন কাটাচ্ছে।
গত শনিবার সকালে পশ্চিম তীরের কালকিলিয়া এবং বেইত সাহুর শহরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে অন্তত একজন ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধের উত্তেজনার সুযোগে অধিকৃত অঞ্চলে ইসরায়েলি দখলদার বাহিনীর সহিংসতাও বেড়েছে। হেবরনের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।
বিস্ময়কর বিষয় হলো, যখন সন্ত্রাসী ইসরায়েলের ওপর আকাশ থেকে ক্ষেপণাস্ত্র বৃষ্টি হচ্ছিলো, তখনো অধিকৃত অঞ্চলে ইসরায়েলি সেটলাররা (অবৈধ বসতিস্থাপনকারী) ফিলিস্তিনিদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ অব্যাহত রেখেছে। ফিলিস্তিনি নাগরিকদের অভিযোগ, এই যুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে তাদের ওপর জাতিগত নিপীড়ন আরও তীব্র করা হচ্ছে।
পশ্চিম তীরের সাধারণ মানুষের কোনো নিজস্ব সেনাবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তারা বর্তমানে এমন এক যুদ্ধের শিকার, যে যুদ্ধে তাদের কোনো পক্ষ নেই, কিন্তু ক্ষয়ক্ষতির সিংহভাগ তাদেরই বহন করতে হচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।