ওয়াক্বিয়া বা ঘটনা
সুন্নত মুবারক অনুসরণে ক্বাইয়ূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি
, ১৯ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ সাদিস ১৩৯১ শামসী সন , ০৪ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৯ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
কিতাবে আরো উল্লেখ আছে যে, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন পানি পান করতেন, তখন খেয়াল করতেন তা ডান দিক দিয়ে ভিতরে যাচ্ছে কি-না। আর কোন খাদ্যদ্রব্য চিবানোর সময় খেয়াল করতেন তা ডান দিক দিয়ে চিবানো হচ্ছে কি-না। ফিকিরের বিষয়, হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি সুন্নত মুবারক কতটুকু তাহ্ক্বীক্ব করেছেন। আরো উল্লেখ্য, আফদ্বালুল আউলিয়া ক্বাইয়ূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিখ্যাত ও মশহূর কিতাব” মকতুবাত শরীফে” ও অন্যান্য কিতাবে সুন্নতী ক্বামীছ বা র্কোতা গোল, নিছফুস সাক্ব ও গুটলীযুক্ত হওয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি আরো লিখেছেন, পুরুষ ও মহিলার ক্বামীছের মধ্যে অবশ্যই পার্থক্য থাকবে। বিস্তারিত আলোচনার পর উল্লেখ করেন- পুরুষের গেরেবান বা গুটলী হবে সম্মুখে সিনার দিকে। আর মহিলাদের গুটলী হবে কাঁধের উপর। তিনি নিজেও উক্ত সুন্নতী ক্বামীছ ব্যবহার করতেন এবং অন্যকেও ব্যবহার করতে বলেছেন। তিনি আরো বলেন যে, পবিত্র হাদীছ শরীফে রয়েছে-
مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ
অর্থ: “আমার উম্মতের ফিৎনার সময় আমার যে উম্মত আমার একটি সুন্নত আঁকড়িয়ে ধরবে, সে ব্যক্তি একশত শহীদের ছওয়াব পাবে।”
উল্লেখ্য, ক্বাইয়ূমে আউওয়াল হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনাকে জিজ্ঞাসা করা হলো- হুযূর! একটি সুন্নত আদায় করলে একশত শহীদের ছওয়াব পাওয়া যাবে, না সবগুলো সুন্নত আদায় করলে? জবাবে হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি বলেন, “যদি কেউ একটি সুন্নত মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে থাকতে পারে, তবেই তাকে একশত শহীদের ছওয়াব দেয়া হবে।” সুবহানাল্লাহ!
উপরোক্ত আলোচনা দ্বারা স্পষ্টই প্রমাণিত হলো যে, হযরত ইমাম-মুজতাহিদ অর্থাৎ হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা প্রতি ক্ষেত্রেই সুন্নত মুবারকের সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ অনুসরণ-অনুকরণ করেছেন। আর সুন্নত মুবারক সমূহের পরিপূর্ণ অনুসরণ করার কারণেই উনারা মহান আল্লাহ পাক উনার খাছ রেজামন্দী মুবারক লাভ করেছেন, মহান আল্লাহ পাক উনার মুহব্বত মুবারক লাভ করেছেন অর্থাৎ উনারা হাবীবুল্লাহ হয়েছেন । সুবহানাল্লাহ!
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)