শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
তাছাওউফ

ঈছালে ছওয়াব বা ছওয়াব রেসানী-এর অর্থ

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩, রাত ৩:১৮
ঈছালে ছওয়াব বা ছওয়াব রেসানী-এর অর্থ
ঈছালে ছওয়াব বা ছওয়াব রেসানীর অর্থ: ঈছালে ছওয়াব (اِيْصَالِ ثَوَاب) আওছাল(اَوْصَلَ) , ইউছিলু (يُوْصِلُ) ইছালান (اِيْصَالًا) আরবী শব্দ বাবে ইফয়াল (اِفْعَال) হতে উদ্ভূত। ঈছাল অর্থ পৌঁছানো এবং ছওয়াব অর্থ নেকী বা পুণ্য অর্থাৎ এক কথায় বলা হয় নেকী পৌঁছানো। ছওয়াব রেসানী (ثَوَاب رسَانِى) রেসানী(رسَانِی) , রেসানীদান(رسَانِیدن) ফারসী শব্দ হতে উদ্ভূত। ছওয়াব- অর্থ নেকী বা পুণ্য এবং রেসানী অর্থ পৌছানো অর্থাৎ এক কথায় এর অর্থ হচ্ছে নেকী পৌঁছানো। সুতরাং দেখা যাচ্ছে যে, অর্থগত দিক দিয়ে ঈছালে ছওয়াব এবং ছওয়াব রেসানী একই অর্থ বহন করে।
সালিকগণ নিম্নলিখিত নিয়ম অনুসারে ছওয়াব রেসানী করবে।

ছওয়াব রেসানী করার নিয়ম:

(১) ইস্তিগ্ফার তিনবার-
اَسْتَغْفِرُ اللهَ رَبِّ مِنْ كُلِّ ذَنْبٍ وَّاَتُوْبُ اِلَيْهِ

(২) আ’উযুবিল্লাহ ও বিসমিল্লাহ শরীফ সহ সূরা ফাতিহা শরীফ (আল হামদু শরীফ) একবার।
(৩) বিসমিল্লাহ শরীফ সহ সূরা ইখলাছ শরীফ (কুল হুয়াল্লাহ শরীফ) তিনবার।
(৪) ইশা’র নামাযের পরে তরীক্বার যে দুরূদ শরীফ পড়া হয়, সেই দুরূদ শরীফ পাঁচবার পড়ে নিম্নলিখিতভাবে মুনাজাত করবে।
মুনাজাত: আয় মহান আল্লাহ পাক, আমি যা কিছু পড়লাম, তার ছওয়াব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারকে, উনার আযওয়াজে মুতাহ্হারাত আলাইহিন্নাস সালাম উনাদের খিদমত মুবারকে এবং উনার আল-আওলাদ আলাইহিমুস সালাম উনাদের খিদমত মুবারকে, সমস্ত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম, হযরত আম্বিয়া আলাইহিমুস সালাম ও আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের খিদমত মুবারকে পৌঁছে দিন এবং উনাদের উছীলায় আপনার খাছ মা’রিফত ও মুহব্বত আমাদের সকলকে নছীব করুন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ণ পায়রবী করার তাওফীক দিন। আমীন।

ঈছালে ছওয়াব বা ছওয়াব রেসানী-এর আহকাম ও ফযীলত সমূহ:

মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফের তৃতীয় পারা সূরা বাক্বারা’র ২৬১ নং পবিত্র আয়াত শরীফে ইরশাদ মুবারক করেন-
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيْلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَّشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيْمٌ
অর্থ: “যারা মহান আল্লাহ পাক উনার পথে ধন-সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হলো সেই শস্য দানার মতো যা থেকে গজায় সাতটি শীষ, প্রত্যেকটি শীষে ১০০টি করে দানা (উৎপন্ন) হয়। আর মহান আল্লাহ পাক তিনি যাকে চান বহুগুণে বাড়িয়ে দেন। মহান আল্লাহ পাক তিনি প্রশস্ত, সর্বজ্ঞানী।”
এ আয়াত শরীফ-এ দানের ফযীলত সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাফসীরকারকগণ এখানে মহান আল্লাহ পাক উনার পথ বলতে সকল প্রকার নেক কাজকেই বুঝিয়েছেন। অর্থাৎ কোনো নেক কাজে ধন সম্পদ দান করা বা কোনো ইবাদতের ছওয়াব দান করা, মহান আল্লাহ পাক উনার পথে দান করার শামিল।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “নামায, রোযা, যিকরুল্লাহ মহান আল্লাহ পাক উনার পথে দান করলে তাও ৭০০ গুণ বেড়ে যায়।” সুবহানাল্লাহ! (মুসনদে আহমদ, তাফসীরে ইবনে কাছীর)
ফিক্বাহর কিতাবে আছে, “কোনো মানুষ তার জীবনের সমস্ত ফরয ও নফল ইবাদতের ছওয়াব অপরের নামে বখশিয়ে দিলে তা জায়িয হবে।” (বাহারে শরীয়ত)
সুতরাং কেউ যদি তার জীবনের সমস্ত ফরয, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব ইত্যাদি নেক কাজের ছওয়াবসমূহ মহান আল্লাহ পাক উনার পথে দান করে তবে তার প্রতিদানও উপরোক্ত আয়াত শরীফ মুতাবিক হবে।
এখন যদি কেউ তার নেক আমল হতে একটি ছওয়াব মহান আল্লাহ পাক উনার পথে দান করে তবে পূর্বে বর্ণিত আয়াত শরীফ অনুযায়ী দানকারীর আমলনামায় ৭০০ গুণ অর্থাৎ ৭০০ ছওয়াব জমা হবে। আর এই প্রথমবারের ৭০০ ছওয়াব সে যদি পুনরায় দান করে, তবে দ্বিতীয়বার সে ৭০০*৭০০=৪,৯০,০০০ ছওয়াব পাবে। এভাবে বার বার দান করলে প্রতিবারে সে পূর্ণ ছওয়াবের কমপক্ষে ৭০০ গুণ বেশি প্রতিদান পেতে থাকবে। সুবহানাল্লাহ!
এখানে লক্ষণীয় যে, আয়াত শরীফ অনুযায়ী এটা কমপক্ষের হিসাব। আর মহান আল্লাহ পাক তিনি যাকে ইচ্ছা এ অপেক্ষা বহুগুণে বাড়িয়ে দেন। কারণ মহান আল্লাহ পাক তিনি প্রশস্ত এবং সর্বজ্ঞানী।
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ২ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৩ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৩ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ৩ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৪ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৫ দিন আগে