আফগানিস্তান ভারতের হাতের পুতুল, দাবি পাকিস্তানের মন্ত্রীর
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানকে হাতিয়ার বানিয়ে ভারত সন্ত্রাস ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, কাবুল যদি ইসলামাবাদের ওপর আক্রমণ করে, তবে তাদের বিরুদ্ধে ‘৫০ গুণ শক্তিশালী’ জবাব দেয়া হবে।
গত মঙ্গলবার (২৮ অক্টোবর) জিও নিউজের প্রাইমটাইম শো ‘আজ শাহজেব খানজাদা কে সঙ্গে’ এ কঠোর ভাষায় আফগান প্রতিনিধি দলের সমালোচনা করেন আসিফ। খবর এনডিটিভির।
শান্তি চুক্তি থেকে পিছু হটায় আফগানিস্তানের তালেবান সরকারেরও তীব্র সমালোচনা করেন পাকিস্তানি মন্ত্রী। ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার শান্তি আলোচনা ভেঙে পড়ার পর এমন মন্তব্য করেন তিনি।
আসিফকে উদ্ধৃত করে দ্য ডন জানিয়েছে, ‘গত চার দিনে অথবা গত সপ্তাহে যেসব আলোচনা হয়েছে, আমি মনে করি তা ভাঙা হয়েছে। আমাদের কাছে চুক্তি ছিলো। কিন্তু তারপর তারা কাবুলকে ফোন করে সেই সিদ্ধান্ত থেকে পিছু হটালো।’
কাবুল আগে একই রকম অভিযোগকে ‘ভিত্তিহীন, অযৌক্তিক এবং গ্রহণযোগ্য নয়’ বলে উড়িয়ে দিয়েছিলো। এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী কাবুলকে কেউ ‘পুতুলের নাটক’ বানাচ্ছেন বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘আমি তাদের প্রতিনিধিদলকে প্রশংসা জানাবো, কিন্তু কাবুলে যারা রশি টানছে এবং পুতুলের নাটক মঞ্চস্থ করছে তারা দিল্লি দ্বারা নিয়ন্ত্রিত।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলা কিউআর কি?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন কত খরচ?
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান নয় সৌদি মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল -আইআরজিসি
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
এবার অস্ট্রিয়াতেও নিষিদ্ধ শিশুদের জন্য সামাজিকমাধ্যম
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের ক্ষেপণাস্ত্র নিয়ে ইংল্যান্ডে চরম উদ্বেগ
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একদিনে যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত করলো ইরান - বিধ্বস্ত মার্কিন ‘এমকিউ-১ ড্রোন’ও
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি ড্রোন ও শিল্প কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মার্কিন সন্ত্রাসী সেনা সরানোর এখনই সময়: সউদীকে বার্তা তেহরানের
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল বরখাস্ত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আমিরাতের গ্যাস স্থাপনা ও কুয়েতের বিদ্যুৎ-পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে এক রাতে জ্বালানি তেলে দাম বেড়ে দ্বিগুণ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)