সুদানের এল ফাশারে যুদ্ধাপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ করছে আইসিসি
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জানিয়েছে, তারা পশ্চিম সুদানের এল ফাশার শহরে গণহত্যা, সম্ভ্রমহরণ ও অন্যান্য নৃশংসতার প্রতিবেদন সম্পর্কিত তথ্যপ্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণের জন্য কাজ শুরু করেছে। আরএসএফের বর্বর হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে সতর্ক করেছে আইসিসি। খবর মিডল ইস্ট মনিটরের।
হত্যাযজ্ঞ, সম্ভ্রমহরণ আর নির্বিচার হামলায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদান। দেশটির সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনীর ক্ষমতার দ্বন্দ্বে প্রাণ হারাচ্ছে সাধারণ মানুষ। বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে আরএসএফ।
স্থানীয় সময় গত সোমবার সুদানের উত্তর করদোফানে গোষ্ঠীটির ড্রোন হামলায় প্রাণ হারান ৪০ বেসামরিক নাগরিক। এর ফলে গত এক সপ্তাহে অন্তত ২ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এদিকে আরএসএফকে অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে আরব আমিরাতের পণ্য বয়কটের ডাক দেয়া হয়েছে।
গত মাসের শেষের দিকে সুদানের উত্তর দারফুরের রাজধানী এল-ফাশার শহর দখলের মধ্যদিয়ে সেনাবাহিনীর সর্বশেষ ঘাঁটি নিয়ন্ত্রণে নেয় আরএসএফ। এর মধ্যদিয়ে দেশটির প্রায় এক চতুর্থাংশের উপর নিয়ন্ত্রণ নিয়েছে আরএসএফ।
জাতিসংঘের মানবাধিকার দফতরের তথ্যমতে, শহর দখলে নিতে বহু বেসামরিক নাগরিককে হামলার লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বাদ যাচ্ছে না ত্রাণকর্মীরাও। অক্টোবরের শেষ দিক থেকে উত্তর ও দক্ষিণ কোরদোফান অঞ্চল থেকে অন্তত ৩৮ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে।
হত্যার পাশাপাশি নারীদের ওপর চালানো হচ্ছে পাশবিক নির্যাতন। যদিও এসব অভিযোগ অস্বীকার করে সুদানের আধা-সামরিক বাহিনী বলছে, তাদের বিরুদ্ধে অতিরঞ্জিতভাবে তথ্য ছড়াচ্ছে গণমাধ্যম।
এদিকে আরএসএফ-কে অস্ত্র ও অর্থ সহায়তার অভিযোগে আরব আমিরাতের বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। বলা হচ্ছে, আমিরাতের মদদেই আধা-সামরিক বাহিনীটি দারফুর শহরকে ধ্বংসে পরিণত করেছে।
এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতেও বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও দেশটির বিরুদ্ধে বয়কটের ডাক দেয়া হয়েছে।
সুদানের দারফুর অঞ্চলে আরএসএফের বর্বর হামলা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি। গত সোমবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে দেশটিতে চলমান সংঘাতে নিহত ও নির্যাতনের ঘটনায় উদ্বেগ ও দুঃখ করেছে আইসিসির প্রসিকিউটর অফিস।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।