সীমিত রফতানি পণ্য বাণিজ্য আলোচনার অন্যতম বড় বাধা -বাণিজ্য উপদেষ্টা
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রফতানি পণ্যের বৈচিত্র্যের অভাব আমাদের বাণিজ্য আলোচনার জন্য অন্যতম বড় সমস্যা। তিনি বলেন, আমাদের প্রধান রফতানি পণ্য খুব সীমিত। এছাড়া পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা বা কাঁচামালও নেই। বেশিরভাগ কাঁচামাল আমদানি করে সামান্য মূল্য সংযোজন করে আমরা তা বিক্রি করি। এজন্য ‘রুলস অব অরিজিন’ বা উৎপত্তি সম্পর্কিত নিয়মগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে ‘বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা: প্রতিফলন ও অগ্রগতির পথ’ শীর্ষক এক আলোচনায় তিনি এসব বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, অনেকেই আমাদের প্রশ্ন করেছিলেন- আমাদের এগিয়ে যাওয়ার পথ কোনটি? আমরা বিশ্বাস করি, আমরা আরো ভালো পাওয়ার যোগ্য, কিন্তু কী চাই এবং কীভাবে চাই- এটি পরিষ্কারভাবে নির্ধারণ করতে হয়। উদাহরণস্বরূপ, আমরা প্রতিবছর প্রায় ১৫ মিলিয়ন ডলারের খাদ্যশস্য আমদানি করি। যদিও আগের সরকার ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’ বলে দাবি করেছে। বাস্তবে আমরা এখনো খাদ্যের পেছনে অনেক ব্যয় করি। তাছাড়া আমাদের জ্বালানির চাহিদার বেশিরভাগই আমদানিনির্ভর। অতএব, খাদ্য ও জ্বালানি- এই দুই মৌলিক বিষয়ের ওপর নির্ভর করেই আমরা আমাদের ঘাটতি পূরণের চেষ্টা করি। যেকোনো আলোচনায় প্রবেশ করার সময় এই মৌলিক বিষয়গুলো ঘিরেই কৌশল তৈরি করতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)