আগস্টে ৩৭ মাসে মূল্যস্ফীতি ছিল সর্বনিম্ন
, ১৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১০ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৩ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গত আগস্ট মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জানিয়েছে, আগস্টে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৯ শতাংশ। এটি গত ৩৭ মাসে সর্বনিম্ন। এর আগে জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ।
বিবিএসের তথ্যানুসারে, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৭.৬০ শতাংশ, আর খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি ৮.৬০ শতাংশ। অর্থাৎ খাদ্যবহির্ভূত খাতে দাম বৃদ্ধি কমেছে, কিন্তু খাদ্যপণ্যের দাম আগের মাসের তুলনায় সামান্য বেড়েছে।
মূল্যস্ফীতি মানুষের আয়ের উপরে চাপ ফেলে। যদি আয় না বাড়ে অথচ দাম বাড়ে, মানুষকে খরচ কমাতে হয় বা ধার নিতে হয়। তাই ৮.২৯ শতাংশ হারে মূল্যস্ফীতি কমে যাওয়া মানে দাম কমেছে না; শুধু দাম বাড়ার গতি আগের মাসের তুলনায় কম হয়েছে।
উদাহরণস্বরূপ, ২০২৪ সালের আগস্টে ১০০ টাকার পণ্য ও সেবা কিনতে হলে ২০২৫ সালের আগস্টে একই জিনিসের জন্য ১০৮ টাকা ২৯ পয়সা খরচ করতে হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৮ টাকা ২৯ পয়সা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুক্ত বাণিজ্য অঞ্চলে বিশেষ সুবিধা, কম খরচে দ্রুত আমদানির সুযোগ
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নাতনির লাশ নিয়ে আসতে গিয়ে নানীসহ ২ জন নিহত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর সিদ্ধান্ত স্থগিত
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফর আটক
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
টিকে থাকতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে -প্রধানমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তালাকের অজুহাতে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না -হাইকোর্ট
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সাদিক কায়েম জামাতে যোগদান করে ডাকসু ভিপি থাকার নৈতিকতা হারিয়েছে’
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যায় আ.লীগ-বিএনপি সরকারের আচরণ একই -এবি পার্টি চেয়ারম্যান
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অগ্রাধিকার অনুযায়ী ধাপে ধাপে অর্থনৈতিক সংস্কার করা হবে -অর্থমন্ত্রী
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)