সীমান্ত হত্যার প্রশ্ন এড়িয়ে গেলো ভারতীয় হাইকমিশনার
সীমান্ত হত্যা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছে সে।
সাক্ষাৎ শেষে ভারতীয় হাইকমিশনারের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল ‘সীমান্ত হত্যা এখন আলোচিত বিষয়, এ নিয়ে আপনার মন্তব্য আছে কি না’?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সে বলেছে, সেটি নিয়ে ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছে। এরপর সে চলে যায়।
এর আগে নতুন সচিবের সঙ্গে সাক্ষাৎ বিষয়ে সে বলেছে, নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার। একে অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল। এছাড়াও সীমান্তকেন্দ্রিক যে সস্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে, তবে বিস্তারিত আলাপ হয়নি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।