সীমান্তে ঝুঁকি থাকলেও আমরা প্রস্তুত -ওবায়দুল কাদের
মিয়ানমারে চলমান অস্থিরতায় সীমান্তে নিরাপত্তা ঝুঁকি থাকলেও বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, মিয়ানমারের অভ্যন্তরে যে অস্থিরতা চলছে, তাতে সীমান্তে নিরাপত্তা ঝুঁকি আছে। আমাদের বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষায় সদা জাগ্রত। মিয়ানমারের অস্থিরতার ফলে নিরাপত্তার ঝুঁকি হতে পারে, সে বিষয় আমরাও প্রস্তুত।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।