‘ডিবি পরিচয়ে’ ঈগল প্রার্থীর সমর্থককে ঘুম থেকে তুলে মারধর
রাজবাড়ীর কালুখালী উপজেলার লাবাড়ী গ্রামে একজনের বাড়িতে গভীর রাতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যায় দুর্বৃত্তরা। তাকে ঘুম থেকে তুলে পিটিয়ে দুই পা ও এক হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে।
গত রবিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার লাড়িবাড়ী গ্রামে এ হামলা হয়। এ সময় মঙ্গল চন্দ্রের বাড়িঘর ভাঙচুর, নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
অভিযোগ উঠেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকীর পক্ষে কাজ করায় মঙ্গল চন্দ্রের ওপর এ হামলা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।