শনিবার

হিজরী
১৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
৩০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০৩
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৮ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতকযুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচলনিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরাইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপিরাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তিআইজিপি-ডিএমপি কমিশনারসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশচট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৭৮০জ্বালানি খাতের তিন কোম্পানিতে নতুন এমডিদেশবিরোধী চুক্তি বাতিল, কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অনুসারে সংবিধান প্রনয়নসহ ২১ দাবিতে প্রতিবাদ সমাবেশজননিরাপত্তা নিশ্চিতকরণ ও সড়ক সচল রাখতে মাঠে আনসার ব্যাটালিয়ন

সীমান্তে অস্ত্রের ছড়াছড়ি, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চালান

জামীল আল-মাদানী প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, সকাল ৬:৫৯
সীমান্তে অস্ত্রের ছড়াছড়ি, দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে চালান

রাজশাহী সংবাদদাতা:

ভারতীয় সীমান্তবর্তী রাজশাহী অঞ্চলে অবৈধ অস্ত্রের প্রবেশ ও পরিবহন নিয়ে উদ্বেগ বাড়ছে। সীমান্তের পদ্মার চর, পরিত্যক্ত মোটরসাইকেল, যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যানবাহন থেকে একের পর এক উদ্ধার হচ্ছে বিদেশি পিস্তল, রিভলভার, ম্যাগাজিন ও গুলি।

গত এক সপ্তাহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তিনটি পৃথক অভিযানে ছয়টি বিদেশি পিস্তল উদ্ধারের ঘটনা পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র এনে রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে। পরে এসব অস্ত্র দেশের বিভিন্ন জেলায় পাঠানোর চেষ্টা চলছে। উদ্ধার হওয়া অস্ত্রের চালানের সম্ভাব্য গন্তব্য হিসেবে খুলনা ও কুষ্টিয়ার নামও এসেছে। এতে সীমান্ত দিয়ে অস্ত্রের অনুপ্রবেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে অস্ত্র সরবরাহের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় থাকার আশঙ্কা তৈরি হয়েছে।

গত ছয় মাসে পুলিশ, বিজিবি ও র‌্যাবের অভিযানে রাজশাহী অঞ্চলে অন্তত ২৮টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এর মধ্যে র‌্যাব ১৭টি অস্ত্র ও ১৬ কেজি গানপাউডার, জেলা পুলিশ ছয়টি বিদেশি পিস্তল এবং বিজিবি পাঁচটি অস্ত্র উদ্ধার করেছে। এ ছাড়া উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ গোলাবারুদ।

রাজশাহী অঞ্চলে অস্ত্র উদ্ধারের ঘটনাগুলো বিশ্লেষণ করলে সীমান্তবর্তী বাঘা, চারঘাট ও গোদাগাড়ী উপজেলায় এর প্রবণতা বেশি দেখা যায়। পাশাপাশি মহানগরীর বিভিন্ন স্থানেও বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে উদ্ধার হওয়া ১৭টি অস্ত্রের মধ্যে নয়টি পিস্তলের গায়ে যুক্তরাষ্ট্রে তৈরি বলে উল্লেখ রয়েছে। তবে অস্ত্রগুলোর প্রকৃত উৎপাদনকারী দেশ নিয়ে নিশ্চিত নয় সংশ্লিষ্ট সংস্থাগুলো।

রাজশাহী র‌্যাব-৫-এর অধিনায়ক ফয়সাল ইশতিয়াক বলেন, ‘মেড ইন ইউএসএ’ লেখা থাকলেই অস্ত্রটি যুক্তরাষ্ট্রে তৈরি, এমনটি নিশ্চিত করে বলা যায় না। প্রতিবেশী দেশ থেকেও এ ধরনের অস্ত্র সংগ্রহের সুযোগ রয়েছে। ব্যালিস্টিক পরীক্ষা হলে অস্ত্রগুলোর ব্যবহার ও অন্যান্য বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনাগুলোতে কয়েকটি অভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে। সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র এনে রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অন্য জেলায় পাঠানোর চেষ্টা চলছে বলে ধারণা করা হচ্ছে। এ ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুট অপরাধী চক্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সীমান্ত দিয়ে অস্ত্রের অনুপ্রবেশ, রাজশাহীকে ট্রানজিট হিসেবে ব্যবহার এবং দেশের বিভিন্ন জেলায় অস্ত্র পৌঁছে দেওয়ার চেষ্টার ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে অস্ত্র বহনকারীদের কাছে গন্তব্যের চূড়ান্ত ঠিকানা বা প্রাপকের পরিচয় না থাকার তথ্য সরবরাহ ব্যবস্থার পেছনে একটি সংগঠিত যোগাযোগ নেটওয়ার্ক থাকার ইঙ্গিত দিচ্ছে।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক কুমিল্লায় চলন্ত বাসেই যাত্রীদের সহযোগিতায় জন্ম নিল নবজাতক ২৬ মিনিট আগে শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিকের নাম ব্যবহার করে যারা অস্থিরতার সৃষ্টি করছে, আমরা তাদের চিনি -স্বরাষ্ট্রমন্ত্রী ২৭ মিনিট আগে নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা নতুন দায়িত্ব পেলেন এ্যানি-টুকুসহ বিএনপির ৫ নেতা ২৮ মিনিট আগে শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ শীতের সবজিতেও স্বস্তি নেই, ২০০ টাকার নিচে নেই মাছ ২৯ মিনিট আগে যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল যুক্তরাষ্ট্রে ভয়াবহ ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, ব্যাহত বিমান চলাচল ৩০ মিনিট আগে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, মুগদা-মান্ডা-মানিকনগরে চরম ভোগান্তি ৩৩ মিনিট আগে নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা নিরাপত্তা শঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছে ট্রাম্পের মন্ত্রীরা ৩৩ মিনিট আগে বোরকা পরে এসে কারখানায় ডাকাতি! বোরকা পরে এসে কারখানায় ডাকাতি! ৩৪ মিনিট আগে ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি ইসির সঙ্গে দল হিসেবে সংলাপে বসবে এনসিপি ৩৬ মিনিট আগে ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত ডিসেম্বরের শুরুতে তাপমাত্রা কমার আভাস, বাড়বে শীত ৩৮ মিনিট আগে রাবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫৯ শিক্ষার্থীর শাস্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৫৯ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্ত… ৩৯ মিনিট আগে গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে -বিজিবি ৪৩ মিনিট আগে