সিসিইউতে আট ঘণ্টা থাকার পর আবার কেবিনে খালেদা
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) প্রায় আট ঘণ্টা রাখার পর আবার কেবিনে নেওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডের পরামর্শমতে ভোর পৌনে ৪টায় সিসিইউতে স্থানান্তর করা হয়। এরপর গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সকাল সোয়া ১১টার দিকে পুনরায় কেবিনে আনা হয়েছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে সিসিইউতে নেয়া হয়েছে। বেশ উদ্বেগজনক অবস্থায় আছেন বিএনপি চেয়ারপারসন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।