সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ঢাকায় আসতে শুরু করেছে তিন দলের নেতাকর্মীরা

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, সকাল ৪:৫৮
ঢাকায় আসতে শুরু করেছে তিন দলের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক:
নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির এই মহাসমাবেশের বিপরীতে একই দিনে কর্মসূচি দিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ।
পাশাপাশি একই দিনে মতিঝিলে সমাবেশ করবে জামাত-শিবির। এই দিনেই আবার নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে শাহবাগে কর্মসূচি পালন করবে বামপন্থি দলগুলোর একাংশ। কারও টার্গেট ঢাকা দখলে রাখা আবার কারও লক্ষ্য প্রতিরোধ করা। তাই দখল কিংবা প্রতিরোধ উভয় অবস্থাতেই মাঠে থাকতে হবে নেতাকর্মীদের।
২৮ অক্টোবরকে ঘিরে প্রধান রাজনৈতিক দলগুলোর এই পাল্টাপাল্টি অবস্থান এবং কর্মসূচি রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ও শঙ্কা ছড়িয়েছে; পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে।
দলগুলোর ঘোষিত কর্মসূচি থেকে জানা যায়, ২৮ অক্টোবর রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি। এর কিছুটা দূরেই বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ। আর রাজধানীর ব্যস্ততম মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি চেয়েছে জামাত। অন্যদিকে বাম দলগুলোর একাংশ অবস্থান নেবে শাহবাগে। যার অর্থ রাজধানীর প্রধান গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশ স্থল থাকবে রাজনৈতিক নেতাকর্মীদের দখলে।
রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ২৮ অক্টোবরকে ঘিরে সবগুলো রাজনৈতিক দলই শক্ত অবস্থান তৈরি করতে চাইবে। চেষ্টা করবে যতটা সম্ভব বেশি সংখ্যক লোকের জামায়েত করে নিজেদের শক্তি প্রদর্শনের।
সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকায় আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
বিরোধী রাজনৈতিক দলের সূত্রগুলো বলছে, বিগত দিনগুলোতে সমাবেশ বাধাগ্রস্ত করতে এমনকি নেতাকর্মীরা যাতে সমাবেশে যোগ দিতে না পারেন সেজন্য রাস্তায় রাস্তায় হয়রানি, গ্রেপ্তারসহ গণপরিবহন বন্ধ করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাই আগাম প্রস্তুতি হিসেবে আগেভাগেই নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। ইতোমধ্যে বিএনপি-জামায়াত ও তাদের শরীক দলের কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় প্রবেশ করেছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।
এ ছাড়া আগামী তিন দিন বাস-ট্রাক-ট্রেন-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে করে ঢাকায় প্রবেশ করবেন লাখ লাখ নেতাকর্মী। ইতোমধ্যে এই তিন দিনের গণপরিবহনের সব টিকিটও বিক্রি হয়ে গেছে বলেও জানিয়েছেন গণপরিবহন সেক্টরের সিনিয়র নেতারা।
সমাবেশ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী থেকে ঢাকায় বিএনপির যেসব নেতাকর্মী মহাসবাবেশে যাবেন তাদের চার ভাগের এক ভাগ ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন। বুধবারের (২৫ অক্টোবর) মধ্যে অধিকাংশ নেতাকর্মী বাস ও ট্রেনে ঢাকায় পৌঁছাবেন। যাদের জরুরি কাজ আছে কেবল তারাই ২৭ তারিখে ঢাকায় যাবেন।’
ক্ষমতাসীন দলের সিদ্ধান্ত আজ:
এরমধ্যে বিরোধী দলগুলোর ‘পাল্টা কর্মসূচি’ হিসেবে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে ট্রেন চেয়ে বসেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। যদিও বিগত দিনে বাস-ট্রাক ও ব্যক্তিগত গাড়িতে বিশাল বহর নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা। অন্যদিকে গাজীপুর থেকে বিশাল বহর নিয়ে আসার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, ঢাকার পাশ্ববর্তী এ দুটি জেলা ছাড়াও আশেপাশের জেলাগুলো থেকেও এই সমাবেশে যোগ দেবেন হাজার হাজার নেতাকর্মী।
ঢাকা-১৯ আসনে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, আগামী ২৫ অক্টোবর আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে জরুরি সভা অনুষ্ঠিত হবে। সেখান থেকেই ২৮ তারিখের করণীয় নিয়ে সিদ্ধান্ত আসবে। নেতাকর্মীদের নিয়ে আমরা সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করব। ঢাকায় যাওয়া কিংবা না যাওয়ার বিষয়ে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত পাইনি।
অন্যদিকে পঞ্চগড় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট বলেন, ঢাকা যাওয়ার জন্য আমরা গাড়ি ও ট্রেন বুক করেছি। প্রায় ৪ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি আছে। সেদিন যদি গাড়ি বন্ধ থাকে তাহলে বিকল্প উপায়ে আমরা সমাবেশে যোগ দেব। কিছু নেতাকর্মীকে ইতোমধ্যে রিজার্ভ গাড়ি ও ট্রেনে ঢাকায় পাঠানো হয়েছে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১ দিন আগে