সিলেট বিভাগে বন্যা আক্রান্ত ১৩ লাখ মানুষ
সিলেট নগরসহ সীমান্তবর্তী উপজেলা এক মাসে পরপর তিন দফা বন্যা প্লাবিত হয়েছে। তবে সিলেটে গত ৩ দিন বৃষ্টিপাত কিছুটা কম হওয়ায় পানিবদ্ধ এলাকাগুলো থেকে অল্প অল্প করে পানি নামতে শুরু করছে। সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির তেমন কোনও উন্নতি না হলেও সড়ক, নদী রক্ষা বাঁধ, বাজার, বাড়িসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি বন্যাকবলিত হয় সিলেটের ১৩ উপজেলার ১০১টি ইউনিয়ন ও কয়েকটি পৌরসভা। একই সঙ্গে বন্যায় প্লাবিত হয় সিলেটের ১ হাজার ১১৬টি গ্রাম। বন্যাদুর্গত মানুষের পাশাপাশি সিলেট জেলার আশ্রয়কেন্দ্রগুলোতে ১ হাজার ৫৪৫টি গবাদিপশু আশ্রয় গ্রহণ করে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।