উচ্চ মূল্যস্ফীতি জুন মাসেও, খাদ্যে ১০ শতাংশের ওপরে
, ০১ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ ছানী, ১৩৯২ শামসী সন , ০৮ জুলাই, ২০২৪ খ্রি:, ২৪ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সদ্যসমাপ্ত জুন মাসে কিছুটা কমেও উচ্চ মূল্যস্ফীতি বহাল আছে। এই মাসে সার্বিক মূল্যস্ফীতি সামান্য কমে ৯.৭২ শতাংশ হয়েছে, যা মে মাসে ছিল ৯.৮৯ শতাংশ। আর খাদ্যে মূল্যস্ফীতি এখনো দুই অঙ্কের ওপরে আছে। জুনে কিছুটা কমেও তিন মাস ধরে ১০ শতাংশের বেশি।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে মূল্যস্ফীতির এই চিত্র পাওয়া গেছে। এতে দেখা যায়, জুনে খাদ্যে মূল্যস্ফীতি কমে ১০.৪২ শতাংশে নেমেছে। মে মাসে খাদ্যে মূল্যস্ফীতি ছিল ১০.৭৬ শতাংশ, আর এপ্রিলে ছিল ১০.২২ শতাংশ।
৯.৭২ শতাংশ মূল্যস্ফীতির অর্থ, গত বছরের জুন মাসে যেসব পণ্য ও সেবা ১০০ টাকায় পাওয়া যেত, এ বছরের জুনে তা কিনতে ১০৯ টাকা ৭২ পয়সা লাগে। মূল্যস্ফীতি বেড়ে গেলে বিশেষ করে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষের কষ্ট সবচেয়ে বেশি বাড়ে। তাদের সংসার চালাতে হিমশিম খেতে হয়।
দুই বছর ধরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ৯ শতাংশের বেশি আছে। উচ্চ মূল্যস্ফীতি এখন দেশের অর্থনীতির অন্যতম বড় চ্যালেঞ্জ বলে অর্থনীতিবিদেরা মনে করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যশোরে কৃত্রিম মধু তৈরির কারখানার সন্ধান
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৪ মে পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রতি হাজার কি.মি. সড়কে ৬৭ জনের মৃত্যু ঘটে
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আধিপত্য ও হাট ইজারা নিয়ে দ্বন্দ্বে টিটন হত্যা: ডিবি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘হয়রানিমূলক অভিযানের কারণে দেশের রেস্তোরাঁ খাত চরম চাপে’
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ১০
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গণভোট নিয়ে জামাতের আধা প্রেম, আধা প্রতারণা -আইনমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সড়ক মেরামতে প্রায় ৩ লাখ কোটি টাকা প্রয়োজন -সড়কমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
করে ছাড় নয়, ব্যবসার সব বাধা দূর করার প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তেলের উৎসে দাম কমলে দেশেও কমাতে হবে -বাণিজ্যমন্ত্রী
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সংসদে তোলার দাবি
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চোক্ষের সামনে কৃষকরার ধান ডুইব্বা যাইতাছে, কিচ্ছু করার নাই’
৩০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)