সিলেটের কানাইঘাটে হত্যাযজ্ঞের হোতা রাজাকার ফরিদ-১
একাত্তরে স্বাধীনতা যুদ্ধে জামাতের অঙ্গ সংগঠন ছাত্রসংঘের (বর্তমান শিবির) সিলেট জেলা সভাপতি ও আল-বাদর বাহিনীর কমান্ডার ছিলো মালানা ফরিদ উদ্দিন চৌধুরী। সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় সংঘটিত নির্যাতন, সম্ভ্রমহরণ ও হত্যাযজ্ঞের হোতা হিসেবে তার বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট অভিযোগ। মুক্তিযোদ্ধাদের অবস্থান পাকী সেনাদের জানানো, সম্পত্তি দখল, নির্মম নির্যাতন, হত্যা, লুটপাটেও জড়িত ছিলো সে।
সিলেট ও কানাইঘাটের একাধিক মুক্তিযোদ্ধা জানান, একাত্তরে ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট এমসি কলেজে বিএ শ্রেণীতে পড়া অবস্থায় ছাত্রসংঘের সভাপতি নির্বাচিত হয়। জামাতের স্বাধীনতাবিরোধী কর্মকা-ের ধারাবাহিকতায় একাত্তরে সে পাকী সেনাদের সহযোগিতা করতে স্থানীয় দোসরদের নিয়ে গঠন করে আল-বাদর বাহিনী। সিলেটের খাদিমপাড়ার ৩১ পাঞ্জাব রেজিমেন্টের হেড কোয়ার্টারে সভা করে ফরিদ উদ্দিন আল-বাদর বাহিনী গঠন করে। এরপর তার নেতৃত্বেই পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী হিসেবে সিলেট ও কানাইঘাটে আল-বাদর বাহিনী নির্যাতন-লুটপাট চালায় স্বাধীনতাকামী বাঙালি ও মুক্তিযোদ্ধাদের উপর।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।