সিরিয়ার ভূখ- দখল, কাতার-ইরাক ও সৌদি আরবের নিন্দা
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখ- দখল করেছে পরগাছা সন্ত্রাসী ইসরায়েল। এ নিয়ে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। গত সোমবার (৯ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, সিরিয়ায় সন্ত্রাসী ইসরায়েলি অনুপ্রবেশকে বিপজ্জনক-সার্বভৌমত্ব ও ঐক্যের উপর নির্লজ্জ আক্রমণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মনে করি।
গত রোববার আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী, সিরিয়ায় গত রোববার থেকে অন্তত ৩০০ হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার সেনাবাহিনী।
ইসরায়েলের এমন কর্মকা-ের নিন্দা জানিয়ে সৌদি আরব বলেছে, সন্ত্রাসী ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রেখেছে। ইসরায়েলের এমন কার্যকলাপের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, গোলান মালভূমি আরবের ভূখ-।
ইরাকও কড়া নিন্দা জানিয়ে বলেছে, দখলদার ইসরায়েল আন্তর্জাতিক আইনের গভীর লঙ্ঘন করেছে। গত রোববার সিরিয়া নিয়ন্ত্রিত গোলান মালভূমির একটি বাফার জোন দখলে নেয় সন্ত্রাসী ইসরায়েল। এ ছাড়া আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরায়েল দখল করছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে আসা ইসরায়েলি সন্ত্রাসী সেনাকে আটকের দাবি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আল আকসাকে ‘পর্যটন কেন্দ্র’ বানানোর ষড়যন্ত্র!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধ শেষ করতে চাইছে ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউক্রেনে রাশিয়ার তুমুল হামলায় নিহত ১১
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেউলিয়া হচ্ছে চীনা সোলার কোম্পানিগুলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)