সিরিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৩
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সিরিয়ার বিভিন্ন শহরে গত রোববার ব্যাপক বিক্ষোভ ও সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির উপকূলীয় অঞ্চল লাতাকিয়া ও তারতুসের পাশাপাশি হামা, হামসসহ একাধিক এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং বন্দিদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানান।
স্থানীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, এসব বিক্ষোভে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।
এই বিক্ষোভ শুরু হয় হোমস শহরের একটি আলাউইতি মসজিদে নামাজ চলাকালে সংঘটিত ভয়াবহ বোমা হামলার দুইদিন পর। ওই হামলায় ৮জন নিহত এবং ১৮ জন আহত হন। হামলার ঘটনার পর আলাউইতি সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে, যার জেরে গত রোববার থেকে ব্যাপক প্রতিবাদের ডাক দেওয়া হয়।
একজন আলাউইতি বিক্ষোভকারী বলেন, ‘আমরা আমাদের মর্যাদা ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমেছি। আমরা আমেরিকা, জার্মানি ও আরব আমিরাতের মতো দেশগুলোর আদলে রাজনৈতিক ফেডারেলিজম চাই। আমাদের নিজ ভূমিতে হত্যার শিকার হওয়ার পর এখন আমরা কেবল বেঁচে থাকার অধিকার দাবি করছি।’
বিক্ষোভকারীদের বহন করা ব্যানার ও প্ল্যাকার্ডে প্রধানত রাজনৈতিক ফেডারেলিজম, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ এবং বাশার আল আসাদের শাসনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া বন্দিদের মুক্তির দাবি তুলে ধরা হয়।
এই বিক্ষোভের আহ্বান জানান গাজল নামে সিরিয়ার বাইরে বসবাসকারী একজন আলাউইতি নেতা। তিনি সিরিয়া ও প্রবাসে সক্রিয় ‘সুপ্রিম আলাউইট ইসলামিক কাউন্সিল’ নামের একটি সংগঠনের প্রধান বলেও জানা গেছে। তথ্যসূত্র: আল-জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)