রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
বাশার আল আসাদের সাক্ষাৎকার:

‘সিরিয়াকে দুর্বল ও ভঙ্গুর করে রাখাও ছিল তাদের লক্ষ্য’

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, রাত ৩:২২
‘সিরিয়াকে দুর্বল ও ভঙ্গুর করে রাখাও ছিল তাদের লক্ষ্য’
আল ইহসান ডেস্ক:
প্রেসিডেন্ট বাশার আসাদের সাম্প্রতিক এক সাক্ষাৎকার আরব মুসলিম দেশটির সংকটের নানা দিক ও অন্যান্য দেশের সঙ্গে দামেস্কের সম্পর্কের বিষয়টি বেশ জোরালো ও স্পষ্টভাবে তুলে ধরেছে। এতে সিরিয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে দামেস্কের নীতি অবস্থানের যৌক্তিকতা ফুটে উঠেছে।
সিরিয়াকে এক দশক ধরে বিদেশী মদদপুষ্ট নানা সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে। আর এই সংকট শুরু হয়েছিল ২০১১ সাল থেকে। দীর্ঘ এই এক দশকের লড়াইয়ে ঠিক কত ব্যক্তি প্রাণ হারিয়েছে তার সঠিক সংখ্যা বলা বেশ কঠিন। তবে বিভিন্ন রিপোর্ট থেকে মনে করা হয় যে প্রায় পাঁচ লক্ষ মানুষ এই সংকটে প্রাণ হারিয়েছে। এ ছাড়াও সিরিয়ার ভেতর ও বাইরে এক কোটি দশ লাখ সিরিয়ার শরণার্থী হয়েছেন।
বাশার আল আসাদ তার সাক্ষাৎকারে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও রাশিয়াকে সিরিয়ার বন্ধু হিসেবে এবং প্রতিবেশী তুরস্ক সরকারকে সিরিয়ায় নানা সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলার কাজে ভূমিকা পালনকারী হিসেবে উল্লেখ করেছেন। তুরস্ক এখনও সিরিয়ায় দখলদারিত্ব বজায় রাখতে চায় বলেও তিনি দাবি করেছেন।
আসাদ বলেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান সিরিয়ার ভূমির একাংশের ওপর তুর্কি দখলদারিত্বকে বৈধতা দিতেই তার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আর যতক্ষণ না সিরিয়ায় তুর্কি দখলদারিত্বের অবসান ঘটবে এবং সন্ত্রাসীদের প্রতি তুর্কি অর্থ সাহায্য বন্ধ না হবে ততক্ষণ তিনি এরদোগানের সঙ্গে সাক্ষাৎ করবেন না। সিরিয়ায় তুর্কি হস্তক্ষেপ বন্ধ হলে তখন প্রতিবেশী দেশ হিসেবে তুরস্কের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করার পদক্ষেপ নেবে দামেস্ক এবং এটা সিরিয়ার দীর্ঘমেয়াদি নীতি বলে আসাদ মন্তব্য করেন।
বাশার আসাদ তার ওই সাক্ষাৎকারে সিরিয়ায় সংকট সৃষ্টিতে পাশ্চাত্যের প্রধান বা বড় রকমের ভূমিকার কথা তুলে ধরে বলেছেন, দখলদার মার্কিন সেনারা এখনও সিরিয়ার একাংশে উপস্থিত রয়েছে এবং পশ্চিমা সরকারগুলো সিরিয়ায় সন্ত্রাসীদের সহায়তা দেয়ায় এই দেশটিতে ধ্বংসযজ্ঞ সৃষ্টির জন্য মূলত তারাই দায়ী। আসাদ বলেছেন, পাশ্চাত্য কেবল তাকেই ক্ষমতাচ্যুত করতে চায়নি, সিরিয়াকে দুর্বল ও ভঙ্গুর করে রাখাও ছিল তাদের উদ্দেশ্য ঠিক যেভাবে তারা কেবল সাদ্দাম ও গাদ্দাফির পতন নয় একইসঙ্গে ইরাক ও লিবিয়াকেও ধ্বংস বা দুর্বল করতে চেয়েছে।
সিরিয়া ইসরাইলের সঙ্গে কখনও সম্পর্ক স্বাভাবিক করবে না বলেও আসাদ সাফ জানিয়ে দিয়েছেন। তিনি সিরিয়ার ওপর ইসরাইলি হামলা প্রসঙ্গে বলেছেন, সিরিয়ায় ইসরাইলি হামলা তখনই শুরু হয়েছে যখন সিরিয় সেনারা সন্ত্রাসীদের মোকাবেলায় একের পর এক বিজয়ী হয়েছে। ইসরাইল যতদিন শত্রুতা করবে ও সন্ত্রাসীদের সহায়তা দেবে ততদিন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো সম্ভাবনা নেই বলে আসাদ উল্লেখ করেন।
এটা স্পষ্ট যে সিরিয়ার ইসরাইল-বিরোধী অবস্থান তথা প্রতিরোধকামী অবস্থানের কারণেই কয়েকটি আরব ও পশ্চিমা সরকারগুলো বিশেষ করে মার্কিন সরকার সিরিয়াকে দুর্বল করতে চেয়েছে যাতে ইসরাইলকে শক্তিশালী করা ও টিকিয়ে রাখা সহজ হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ৪ ঘণ্টা আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ৪ ঘণ্টা আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ৪ ঘণ্টা আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ৪ ঘণ্টা আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ৪ ঘণ্টা আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ৪ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ২ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ২ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ২ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ২ দিন আগে এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার ২ দিন আগে জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ… ২ দিন আগে