সিদ্ধ করার সময় ডিম ভেঙে যায়? সমাধান যেভাবে
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
ডিম সেদ্ধ করার সময় অধিকাংশ ক্ষেত্রেই একটা সমস্যার সম্মুখীন হই আমরা। আর সেটা হল - ডিমের উপরের খোসা ফেটে যাওয়া। যার ফলে ওই ফাটা অংশ দিয়ে ডিমের সাদা অংশ বেরিয়ে এসে তা সেদ্ধ করার পানিতে মিশে যায়। ফলে ওই ডিমটা আর খেতে ইচ্ছে করে না।
অথচ ডিম সেদ্ধ কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। আর সেই ডিম অনেক সময়ে সেদ্ধ করার সময়ই সমস্যা দেখা দেয়। এ থেকে মুক্তির উপায় জানা দরকার- ডিম সেদ্ধ করার পর কতক্ষণ পর্যন্ত রেখে খাওয়া যাবে?
স্বাভাবিক তাপমাত্রা জরুরি:
অধিকাংশ মানুষই ফ্রিজে ডিম রাখেন। আর তা ফ্রিজ থেকে বের করেই সরাসরি রান্না করে ফেলেন। এটাই সবচেয়ে বড় ভুল। রান্না করার কিছুক্ষণ আগে ডিম ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। যেন তা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আসতে পারে। অন্যথায় ফ্রিজ থেকে বের করা ঠান্ডা ডিম সরাসরি ফুটন্ত পানিতে দিলে তা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
একসঙ্গে অনেক ডিম নয়:
সেদ্ধ করার সময় অতিরিক্ত ডিম একসঙ্গে নেওয়া উচিত নয়। পানি ফুটতে থাকলে এক-একটি ডিমের সঙ্গে অন্য ডিমের ধাক্কা লাগে। তাই ছোট পাত্র ব্যবহার করলে তাতে ৩-৪টির বেশি ডিম সেদ্ধ করা যাবে না। আর বেশি সংখ্যক ডিম সেদ্ধ করার ক্ষেত্রে বড় পাত্র ব্যবহার করতে হবে।
সিরকা:
এটা সবচেয়ে কার্যকরী উপায়। এর জন্য পাত্রে পানি ভরতে হবে। তার মধ্যে যতগুলি ডিম সেদ্ধ করা হবে, তত পরিমাণ এক চা-চামচ করে সিরকা ওই পানিতে যোগ করতে হবে। এবার পাত্রটি আগুনে দিয়ে ডিম সেদ্ধ করে নিতে হবে।
ডিম সেদ্ধ করার সঠিক উপায়:
একটি পাত্রের অর্ধেক অংশ পানি দিয়ে ভরতে হবে। এরপর তা আগুনে চাপাতে হবে। লবণ অথবা সিরকা যোগ করে তা ফুটতে দিতে হবে। এবার ঘরের তাপমাত্রায় থাকা ডিম ওই ফুটন্ত পানিতে যোগ করতে হবে। ডিমগুলি কিন্তু ধীরে ধীরে দিতে হবে। এরপর পাত্রটিতে একটি ঢাকনা চাপা দিতে হবে। তা ১০ মিনিট রেখে দিতে হবে। তবে সেদ্ধ করার সময় আগুন মাঝারি আঁচে রাখা উচিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












