সাড়ে ৬০০ কোটি টাকার ডেমু ট্রেন ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
৩০ বছর সেবা দেয়ার কথা থাকলেও দশ বছরের মাথায় সাড়ে ৬০০ কোটি টাকার ডেমু ট্রেন ভাঙারি হিসেবে বিক্রির পরিকল্পনা চলছে। নষ্ট ডেমুগুলো মেরামতের সক্ষমতা না থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।
সরেজমিনে কমলাপুরে গিয়ে দেখা যায়, যেন ট্রেনের ভাগাড়। ঘন জঙ্গলে খোলা আকাশের নিচে পড়ে আছে একেকটি। দেখতে নতুন হলেও খসে পড়েছে বিভিন্ন যন্ত্রাংশ। খুবই নাজুক অবস্থা ডেমু ট্রেনের।
রেল সূত্রে জানা গেছে, ৩০ বছর সেবা দেয়ার কথা বলে ১০ বছর আগে সাড়ে ৬০০ কোটি টাকায় চীন থেকে আমদানি করা হয় ২০টি ডেমু। ৫ থেকে ৬ মাস যেতে না যেতেই বিকল হওয়া শুরু হয়। নতুন এ প্রযুক্তি নিয়ে ধারণা না থাকায় মেরামত করতে ব্যর্থ হন মেকানিকরা। মাঝে মধ্যে সচল হলেও ৩ বছর আগে স্থায়ীভাবে বিকল হয়ে গেছে ২০টি ডেমু ট্রেনই।
রেল কর্মীরা বলছেন, ডেমু মেরামতের কোনো ওয়ার্কশপ না বানিয়েই কেনা হয় ট্রেন, ছিল না রক্ষণাবেক্ষণের বন্দোবস্ত, ডেমু সম্পর্কে কোনো ট্রেনিংও দেয়া হয়নি তাদের। এমনকি দেশীয় বাজারে এর কোনো যন্ত্রাংশও পাওয়া যায় না। ফলে কয়েকবার মেরামতের উদ্যোগ নিয়েও ব্যর্থ তারা।
সাড়ে ৬০০ কোটি টাকার সম্পদ নষ্ট হওয়ার পর ডেমু মেরামতের সক্ষমতা না থাকার কথা স্বীকার করে রেলওয়ে মহাপরিচালক আফজাল হোসেন বলছেন, এগুলো নিলামে বিক্রির পরিকল্পনা চলছে। তিনি বলেন, ‘যেটা চালাবো না বা চলছে না, সেটাকে আমরা অকেজো ঘোষণা করি। তখন সেটাকে আমরা নিলামে বিক্রি করার চিন্তা করি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)