৪ দিন পর দুই পণ্যবাহী জাহাজ ছেড়ে দিলো আরাকান আর্মি
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯২ শামসী সন , ২২ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
মিয়ানমারের বিচ্ছিন্নবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির কবজায় থাকা পণ্যবাহী তিনটি জাহাজের মধ্যে দুটি জাহাজ ৪ দিন পর ছাড়া পেয়ে টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছেছে। তথ্য অনুযায়ী আরও একটি জাহাজ আরাকান আর্মির কাছে আটক রয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে পণ্যসহ পৌঁছায়। তবে আরও একটি জাহাজ এখনো ছাড়েনি তারা। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহেতাশামুল হক বাহদুর।
তিনি জানান, গত বৃহস্পতিবার মিয়ানমার থেকে আসার পথে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা তিনটি পণ্যবাহী জাহাজকে দেশটির রাখাইন সীমান্তে নাফ নদীতে তল্লাশির কথা বলে আটক করে রাখে আরাকান আর্মি। আটকের ৪ দিন পরে গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে আরাকান আর্মি পণ্যবাহী দুটি জাহাজ ছেড়ে দিলে দুপুর ১২টার দিকে জাহাজ দুটি টেকনাফ স্থলবন্দরে এসে পৌঁছায়।
টেকনাফ স্থলবন্দরের মহাব্যবস্থাপক জসীম উদ্দিন চৌধুরী জানান, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের উদ্দেশে ছেড়ে আসা এপারের ব্যবসায়ীদের পণ্যসহ মিয়ানমারের তিনটি জাহাজ আটকে রাখে আরাকান আর্মি। ৪ দিন পর আরাকান আর্মি দুটি জাহাজ ছেড়ে দেয়। বাকি আরও একটি তাদের হাতে আটক রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)