আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ করে জিয়াউল আহসানের আবেদন
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত অপরাধ বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের এখতিয়ার চ্যালেঞ্জ করেছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আইনজীবীর মাধ্যমে দায়ের করা আবেদনে তিনি খালাস দেয়ার দাবি জানিয়েছেন।
শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারক গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আগামী ২২ জানুয়ারি আবেদনের ওপর আদেশের তারিখ নির্ধারণ করেন।
জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, সংবিধানের ১৫০ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে- ১৯৭১ সালে যুদ্ধাপরাধের বিচার করার জন্য এই ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল। ট্রাইব্যুনালে এখন যে বিচার হচ্ছে, সেটি জুলাই-আগস্টের ঘটনা; পলিটিক্যাল কনফ্লিক্ট। এখানে কোনো যুদ্ধ ছিল না। এই জন্য আমরা এই ট্রাইব্যুনালের কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করে আবেদন করেছি।'
'আরেকটি বিষয় হলো এই ট্রাইব্যুনালের বিচার করার এখতিয়ার নেই। এই ট্রাইব্যুনালে যে বিচারকরা রয়েছেন, তাদের হাইকোর্ট বিভাগেই থাকা উচিত। ট্রাইব্যুনালে বিচার করার কোনো এখতিয়ার তাদের নেই,' যোগ করেন তিনি।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।