সালমান এফ রহমানের মূল চক্রের গোপন খবর ফাঁস করলেন আল জাজিরার সাংবাদিক
, ১৩ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ হাদি আশির, ১৩৯২ শামসী সন , ১২ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২৯ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
যে সকল ব্যক্তি বিদেশে অর্থ পাচার ও সংঘবদ্ধ অর্থনৈতিক অপরাধের সাথে যুক্ত থাকে, তারা কখনোই একা কাজটি করেন না বলে মন্তব্য করেছেন আল জাজিরার সাংবাদিক জুলকার নাইন সায়ের।
গতকাল জুমুয়াবার অনলাইনে পোস্টের মাধ্যমে সায়ের একথা জানান।
সায়ের বলেন, যে সকল ব্যক্তি বিদেশে অর্থ পাচার ও সংঘবদ্ধ অর্থনৈতিক অপরাধের সাথে যুক্ত থাকেন, তারা কখনোই একা কাজটি করেন না, তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক/চক্র থাকে। যারা মূল ব্যক্তির উপস্থিতি ছাড়াই তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।
যেমন ধরুন সালমান এফ রহমান, তার এমন একটি চক্র আছে। যাদের সবাই বেশ পরিচিত, কিন্তু গ্রেফতার করা হয় কেবল সালমান'কে।
আপনি যদি সম্পূর্ণ নেটওয়ার্কটাই উপড়ে ফেলতে চান তাহলে সালমান এফ রহমানের সকল অপারেশন পরিচালনা যারা করেন, তাদেরকেও গ্রেফতার করতে হবে উল্লেখ করে তিনি আরো জানান, সালমানের অনুপস্থিতিতে যার তার সকল কাজ নিখুঁতভাবে করে যাচ্ছেন, তারা হলেন, ওসমান কায়সার চৌধুরি, সৈয়দ নাভেদ হোসেন মোস্তফা জামানুল বাহার, লুৎফর রহমান।
এই চারজন ব্যক্তি সালমান ও তার ভাই সোহেলের সকল অর্থনৈতিক অপরাধের সাথে সরাসরি জড়িত ছিলেন বছরের পর বছর। কিন্তু কোন বিশেষ কারণে এদের কাউকেই গ্রেফতার করা হয়নি, কিছুদিন আগে ওসমান কায়সার চৌধুরি'কে আটক করা হলেও পরবর্তীতে তাকে ছেড়ে দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
খেলাপি ঋণ কমাতে বিশেষ এক্সিট সুবিধা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিনামূল্যে প্রাথমিক সেবা পাবে তৃণমূলের মানুষ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাকরির পেছনে না ছুটে সমন্বিত চাষে সুমনের বছরে আয় ১৫ লাখ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)