সালথার কাঠের নৌকা শিল্পে ফিরেছে কর্মচাঞ্চল্য
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ৪ জুলাই, ২০২৫ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
সালথা উপজেলায় এখন শুরু হয়েছে কাঠের নৌকা তৈরির মৌসুমি ব্যস্ততা। মোন্তার মোড়, সাড়ুকদিয়া, নকুলহাটি, মাঝারদিয়াসহ একাধিক গ্রামে যেন বসেছে ক্ষুদ্র ‘নৌকা শিল্প পল্লী’।
নকুলহাটি বাজারের পাশে এক কারখানায় ২০ বছরের অভিজ্ঞ কারিগর রবিউল ইসলাম বলেন, বর্ষার দেড়-দুই মাস আগে থেকেই অর্ডার আসে। এখন এমন ব্যস্ত, খাওয়ারও সময় পাই না। একেকটা মাঝারি নৌকা বানাতে তিন-চার দিন লাগে। প্রতি মৌসুমে ৫০-৭০টা নৌকা তৈরি করি।
তরুণ কারিগর শাহীন শেখ জানান, আধুনিকতার ছোঁয়া লাগলেও কাঠের নৌকার কদর আজও অটুট। কৃষক, জেলে, দোকানদার -অনেকেই বর্ষায় নৌকা ব্যবহার করেন।
ছোট আকৃতির নৌকা বিক্রি হচ্ছে ৬-৮ হাজার টাকায়, আর বড় আকারের রঙিন ও মজবুত কাঠের নৌকার দাম ১২-১৫ হাজার টাকার মধ্যে। চাহিদা অনুযায়ী আকার, কাঠ ও ডিজাইনে রয়েছে বৈচিত্র্য।
ব্যবসায়ী আবদুল হালিম বলেন, টিন কিংবা ফাইবারের নৌকা বাজারে এলেও ভারসাম্য ও স্থায়িত্বের কারণে মানুষ আজও কাঠের নৌকাই পছন্দ করে।
কারখানার মালিক ফিরোজ মোল্লা বলেন, বর্ষা আমাদের জন্য ঈদের মৌসুম। এই সময়ের আয় দিয়ে অনেকে সারা বছরের খরচ চালান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)