২৪ এর গণঅভ্যূত্থানকে ‘জুলাই দাঙ্গা’ বলে কটাক্ষ জয়ের!
নিজস্ব প্রতিবেদক:
সম্প্রতি সামাজিক মাধ্যম অনলাইনে দেয়া এক পোস্টে হাসিনা পুত্র লিখেছে, ‘২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত হওয়া ‘জুলাই দাঙ্গা’ ছিল বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে কালো অধ্যায়। বিদেশি রাষ্ট্রের অর্থায়নে আর উগ্রবাদী অপশক্তির মদদে সংঘটিত সেই দাঙ্গার পেছনে অনেকেই যুক্ত হয়েছিলেন কেউ সচেতনভাবে, কেউবা না বুঝে বিভ্রান্ত -হয়ে। ’
সেই পোস্টে জয় আরও দাবি করেন, সাধারণ মানুষ না বুঝেই ঐ ফাঁদে পা দিয়েছিলো আর ১০ মাসের ব্যবধানেই নাকি মানুষ তা বুঝতে পেরেছে।
তার এই পোস্টে অনেকেই মন্তব্য করেছে। সিরাজুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘মিনিমাম লজ্জা শরম যে হয়নি এই স্ট্যাটাস তার প্রমাণ। ’ মেহেদী হাসান নামের আরেকজন কমেন্টস করেছেন, ‘ মানসিক চিকিৎসা করান। আপনি বদ্ধ উম্মাদ-উগ্র, পাগল। ’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।