সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখতে হবে -ইউনূস
রাজবাড়ী সংবাদদাতা:
অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনাসদস্যদের প্রস্তুত রাখতে হবে।
তিনি আরও বলেন, আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারত্ব অর্জনে সেনাসদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের ম্যানুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন ইউনূস।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।