গণঅধিকার পরিষদের মুখপাত্রকে মারধরের প্রতিবাদ জানালো জাতীয় নাগরিক কমিটি
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি) বিকেলে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানে’র দাবিতে আয়োজিত নাগরিক সমাবেশে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। জাতীয় নাগরিক কমিটি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এতে বলা হয়, আমরা মনে করি, এ ধরণের হামলা অপরাজনৈতিক তৎপরতারই বহিঃপ্রকাশ। সামাজিক ও রাজনৈতিক পরিসরে বিদ্যমান সব কর্তৃত্ববাদী ব্যবস্থা ও উপাদানকে সমূলে উচ্ছেদ করা না গেলে এ ধরণের সন্ত্রাসবাদিতার নিদর্শন বার বার প্রকাশ হতে থাকবে।
সমাবেশে বর্তমান সংবিধানকে নাকচ করে ফারুক হাসান বলেন, বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি। আর আজকে এই সংবিধানের দোহাই দিয়ে আমাদেরকে হাইকোর্ট দেখানো হয়। এ ছাড়াও সমাবেশে তিনি আহতদের পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে অবহেলার সমালোচনা করেন। জাতীয় নাগরিক বলছে, আমরা মনে করি, এ হামলা পুরনো রাজনৈতিক বন্দোবস্ত এবং ব্যবস্থার তাবেদার শক্তির উগ্র আস্ফালন। জাতীয় নাগরিক কমিটি প্রতিষ্ঠার দিন থেকেই প্রচলিত রাজনৈতিক সংস্কৃতির সংস্কার এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কথা বলে আসছে। এতদ্বসত্তে¦ও বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করতে গিয়ে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিরা অভ্যুত্থান পরবর্তী সময়েও বাধা এবং হামলার শিকার হচ্ছেন।
এ হামলায় জড়িতদের তদন্ত করে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানায় জাতীয় নাগরিক কমিটি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)