সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
পুরো দেশটাকে সে শত্রুদের ও বহুজাতিক সিন্ডিকেটের জিম্মায় ঠেলে দিয়ে পালিয়েছে।
মুখে আমেরিকার বিরুদ্ধে বড় বড় কথা বললেও আমেরিকাকে খুশি রাখতে যা যা পেরেছে, করেছে পতিত আওয়ামী সরকার।
২০১৭ সালে মার্কিন প্রতিষ্ঠান ‘এক্সিলারেট এনার্জি’ কোনো ধরনের টেন্ডার ছাড়াই বাংলাদেশের সাগরে এই ভাসমান টার্মিনাল নির্মাণের কাজ পায়।
তাদের কাজ ছিল আমদানি করা তরল গ্যাস কার্গো থেকে টার্মিনালে আনলোড করে পাইপলাইনের মাধ্যমে মূল ভূখ-ে সরবরাহ করা।
কিন্তু এই সহজ কাজের আড়ালে রচিত হয়েছে এক মহা লুটতরাজ আর জিম্মি করার ইতিহাস।
১৮ কোটি ডলারে ১১ বা ১২ বছরের পুরোনো একটি টার্মিনাল বাংলাদেশের সাগরে স্থাপন করা হয়। অথচ মার্কিন এই প্রতিষ্ঠান দেখিয়েছে যে, তারা আমেরিকা থেকে ১৮ শতাংশ চড়া সুদে এই ঋণ নিয়েছে! খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে ২ থেকে ৫ শতাংশ সুদে ঋণ পাওয়া যায়, সেখানে ১৮ শতাংশ সুদ দেখানোর মূল উদ্দেশ্যই ছিল এক্সিলারেটকে অতিরিক্ত ও অবৈধ অর্থ ফেরত দেওয়া।
তৎকালীন প্রধানমন্ত্রীর এক ক্ষমতাধর উপদেষ্টা এই অপকর্মের নেপথ্যে মূল ভূমিকা পালন করেন।
২০১৬ সালের চুক্তি অনুযায়ী ১৫ বছর পর ২০৩২ সালে টার্মিনালটির মালিকানা পাওয়ার কথা বাংলাদেশের।
ওই সময় পর্যন্ত এক্সিলারেট এনার্জির টার্মিনাল নির্মাণ ও পরিচালনা বাবদ বিনিয়োগ দেখানোর কথা সর্বমোট ৫০ কোটি ডলার। অথচ এই ১৫ বছরে বাংলাদেশ তাদের পরিশোধ করবে অন্তত ১৩৫ কোটি ডলার (প্রায় ১১,৬১০ কোটি টাকা)! এ কারণে টার্মিনাল যেদিন যান্ত্রিক ত্রুটিতে বন্ধ থাকে, সেদিনও বাংলাদেশকে জরিমানা বা ভাড়া বাবদ লাখ লাখ ডলার পরিশোধ করতে হয়।
কোনো ধরনের টেন্ডার ছাড়াই এক্সিলারেট এনার্জিকে এই কাজের একচ্ছত্র আধিপত্য দেওয়া হয়। বাংলাদেশে এই বিনিয়োগ এসেছে ‘এক্সিলারেট এনার্জি বাংলাদেশ, এলএলসি’ এবং ‘এক্সিলারেট এনার্জি বাংলাদেশ হোল্ডিংস, এলএলসি’র নামে, যা মূলত শেল কোম্পানি।
যুক্তরাষ্ট্রের ট্যাক্স হ্যাভেন অঙ্গরাজ্য ডেলাওয়ারের একটি ল’ফার্মের নামে কোম্পানি দুটির নিবন্ধন করা হয়।
কর ফাঁকি এবং আসল মালিকদের পরিচয় গোপন করতেই এই কৌশল নেওয়া হয়েছিল (যাতে বিদ্যুৎ খাতের তখনকার সবচেয়ে প্রভাবশালী বাংলাদেশি গ্রুপের মালিকানা আড়ালে থাকে)।
প্রকল্পের শুরুতে বাংলাদেশের প্রভাবশালী এক ব্যক্তির যুক্তরাষ্ট্র প্রবাসী ছেলেকে প্রায় ১০০ কোটি টাকা ঘুষ দিতে হয়।
গত ২১ জুলাই মহেশখালীর টার্মিনালের বয়লারে আগুন লাগে এবং এর কন্ট্রোল ক্যাবল পুড়ে যায়। হাইটেক ও স্পর্শকাতর এই ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) মেরামতের জন্য বিদেশ থেকে ক্যাবল ও প্রকৌশলী আনতে হয়।
ফলশ্রুতিতে দুই সপ্তাহ ধরে দেশের মোট গ্যাস সরবরাহের প্রায় ৬ ভাগের ১ ভাগ ঘাটতি তৈরি হয়। কলকারখানা বন্ধ রাখা থেকে শুরু করে গৃহস্থালির রান্নাবান্না সর্বত্র নেমে আসে চরম দুর্ভোগ।
হাসিনা সরকার গত ১৫ বছরে দেশীয় কোনো প্রকৌশলী বা জনশক্তি তৈরি করেনি, যারা এই হাইটেক টার্মিনাল মেইনটেইন করতে পারে।
এ কারণে মেয়াদ শেষ হওয়ার পর আরও ৫-৭ বছরের জন্য পুরনো এই টার্মিনালের মেয়াদ বাড়ানোর আলোচনা তোলা হয়েছে। অর্থাৎ, বারবার টার্মিনাল নষ্ট হবে আর জনগণের ভোগান্তি বাড়বে এটাই ছিল তাদের পরিকল্পিত মডেল।
পুরোনো টার্মিনালটি কিনতে বড়জোর ২০০ মিলিয়ন ডলার লাগত (যা ১ বছরের ভাড়ার সমান), সেটির পেছনে হাজার হাজার কোটি টাকার চুক্তি করা হয়েছে।
আজও যদি এই কারসাজি খতিয়ে দেখা না হয়, তবে দেশের অর্থনীতি ও সার্বিক নিরাপত্তা চিরতরে পরাধীনতার শিকলে বন্দি হয়ে থাকবে।
চুক্তি অনুযায়ী, এক্সিলারেট এনার্জি ২০৪০ সাল পর্যন্ত বছরে শূন্য দশমিক ৮৫ থেকে এক মিলিয়ন টন (এমটিপিএ) এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে। এর মধ্যে ২০২৬-২৭ সালে ২৮টি কার্গো আমদানি করা হবে। পরে ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত বছরে ১৬টি করে কার্গো আসবে। এতে গড় বার্ষিক খরচ দাঁড়াবে প্রায় ৬০০ মিলিয়ন ডলার। দীর্ঘমেয়াদি চুক্তি ছাড়াও এক্সিলারেট স্পট মার্কেট থেকেও এলএনজি সরবরাহ করছে। এ পর্যন্ত প্রায় ৬৩৭ মিলিয়ন ডলার মূল্যের ১৬টি কার্গো এলএনজি সরবরাহ করেছে কোম্পানিটি। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বছরে ২০০ মিলিয়ন ডলার মূল্যের বেশি স্পট কার্গো সরবরাহ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
নীতিপত্রের সুপারিশে বলা হয়েছে, ৩ দশমিক ৮ মিলিয়ন টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনায় মার্কিন পরিশোধকদের অন্তর্ভুক্ত করতে সরকার থেকে সরকার (জিটুজি) আমদানি প্রক্রিয়া ব্যবহার করা। মার্কিন গালফ কোস্ট রিফাইনারি থেকে ডিজেল এবং জ্বালানি তেলের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি বা টেন্ডার নিয়ে আলোচনা করা। (ইনশাআল্লাহ চলবে)
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
আরও পড়ুন
সব ›
ইতিহাসের নিরীখে, বর্তমান সংবিধান প্রণেতা গণপরিষদেরই কোন আইনী ভিত্তি বা বৈধতা ছিল না। গত ৫৪ বৎসর দেশবাসীকে যে অবৈধ সংবিধানের অধীনে বাধ্যগত করে রাখা হয়েছিলো এর প্রতিকার দিবে কে? ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমানের দ্বীন ইসলামের প্রতিফলন ব্যাতীত কোন সংবিধানই বৈধ হতে পারে না কারণ দেশের মালিক ৯৮ ভাগ জনগোষ্ঠী মুসলমান (১ম পর্ব)
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
বাংলাদেশের স্বাধীনতা কেবল একটি ভূখ-ের স্বাধীনতা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অর্থনৈতিক স্বাধীনতা, আর্থিক সিদ্ধান্…
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
মাস শুরু এবং শেষ, বিশেষ দিন নির্বাচনে চাঁদের দিনপঞ্জির যেমন প্রয়োজনীয়তা রয়েছে; তেমনি ওয়াক্ত নির্ণয়ে প্রয়…
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
প্রশাসনের শীর্ষে বিধর্মী কর্মকর্তারা যে কতবড় সর্বনাশের কারণ হতে যাচ্ছে মুসলমানদের জন্য সেটা আজ এই বঙ্গবাসী মু…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
বাংলাদেশ পোদ্দার সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সাক্ষাৎকারে বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারদর, তাঁতীবাজা…
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
সোনার ভরি এখন সোয়া দুই লাখ টাকা; এক রতির দাম আড়াই হাজার টাকার মতো। কিন্তু নয় মাস আগে ভরি প্রায় তিন লাখ টাক…
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
সরকারের উদ্যোগ, বিজ্ঞানীদের জিনোম গবেষণা ও প্রান্তিক কারিগরদের আন্তরিক প্রচেষ্টায় কিংবদন্তীর ‘বোনা বাতাস’ বা …
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে…
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
গতকাল ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার ত্রিবেদীকে বহিষ্কারের দাবিতে বিভিন্ন সংগঠনের ডাকা ভারতীয় দূতাবাস ঘেরা…
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যা…
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
গত পরশু ২৪ অক্টোবর (শনিবার) বিশ্বজুড়ে উদযাপিত হয়েছে ৮১তম জাতিসংঘ দিবস। ফিলিস্তিন পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে এ…
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
রাঙামাটির সাজেকের বাজার এলাকায় সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্যদের বিরুদ্ধে…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।