সিজার ডেলিভারি শুধু অনৈতিক ব্যবসা নয়, মুসলমানের সংখ্যা কমানোরও গভীর ষড়যন্ত্র
সাধারণ প্রসব প্রক্রিয়ায় সরকারের শুভবুদ্ধি তখন শুদ্ধ হবে যখন সিজার সিন্ডিকেটকে সরকার শক্ত হাতে নির্মূল করতে পারবে
, ০৪ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২০ ছানী, ১৩৯৪ শামসী সন , ১৯ জুলাই, ২০২৬ খ্রি:, ০৪ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
গত বছর দেশে প্রায় ১৭ লাখ নারী সিজারিয়ান পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। বর্তমানে দেশে হাসপাতালভিত্তিক মোট প্রসবের ৭৯ শতাংশই সিজারিয়ানের মাধ্যমে হচ্ছে-যা বিশ্বে সর্বোচ্চ। এ প্রবণতা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে সিজারিয়ানের হার ৯০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
তাদের হিসাব অনুযায়ী, এ খাতে বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।
স্বাভাবিক প্রসবের তুলনায় সিজারিয়ান ডেলিভারির খরচ প্রায় ১০ গুণ বেশি।
গত এক বছরের ব্যবধানে সিজারিয়ান ডেলিভারির হার বেড়েছে ৯ শতাংশের বেশি।
‘যুক্তরাজ্য ও চীনের দুই বিশ্ববিদ্যালয়ের গবেষণার তথ্য মতে, স্বাভাবিকভাবে জš§ নেয়া শিশুদের তুলনায় সিজার অপারেশনে জš§ নেয়া শিশুদের শরীরে হামের টিকা সম্পূর্ণ অকার্যকর হওয়ার সম্ভাবনা ২ দশমিক ৬ গুণ বেশি।
যুক্তরাষ্ট্রে ২০ লাখ শিশুর ওপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, সিজারিয়ান পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুদের মধ্যে অটিজমের হার বেশি।
এমন শিশুর মাধ্যমে একটি স্বাস্থ্যবান ও সুস্থ-সবল জাতি গঠন করা সম্ভব নয়। আমাদের দেশের বেসরকারি হাসপাতালগুলো সামান্য কিছু অর্থের লোভে একজন শিশু ও তার মায়ের পুরো জীবনকে সংকটে ফেলে দিচ্ছে। এসব হাসপাতালে সাঁড়াশি অভিযান চালিয়ে অপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধ করা আবশ্যক।
পর্যবেক্ষক মহলের মতে, এই সিজারিয়ান ব্যবসা শুধু ব্যবসাই নয়; বরং এটি মুসলমানদের সংখ্যা কমানোর ষড়যন্ত্র। এ বিষয়ে দৈনিক আল ইহসানে অনেক লিখালিখি হয়েছে। যা খানিকটা হলেও সরকারের কর্ণকুহরে প্রবেশ করেছে বটে।
গত ১৩ই জুলাই প্রধানমন্ত্রীর নির্দেশে দেশে অপ্রয়োজনীয় সিজারিয়ানের প্রবণতা কমিয়ে স্বাভাবিক প্রসব বাড়াতে নানা উদ্যোগ নিচ্ছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সরদার।
এর আগে গত ৬ই জুলাইয়ের মধ্যে দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে বাধ্যতামূলকভাবে নরমাল ডেলিভারি অর্থাৎ লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।
অথচ গতকাল খবর হয়েছে, বেসরকারি ক্লিনিক-হাসপাতালগুলোতে অতিরিক্ত মুনাফার লোভে অপ্রয়োজনীয় সিজারিয়ান অস্ত্রোপচার রোধ করা এবং মা ও নবজাতকের স্বাস্থ্যঝুঁকি কমাতে স্বাভাবিক প্রসব বা নরমাল ডেলিভারি উৎসাহিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিলগুলোতে বাধ্যতামূলকভাবে ‘লেবার রুম’ (স্বাভাবিক প্রসব কক্ষ) স্থাপনের নির্দেশ দেওয়া হলেও মানছেন না বগুড়ার বেশিরভাগ প্রতিষ্ঠানের মালিকরা।
খোদ প্রধানমন্ত্রীর জেলায়ই যদি প্রধানমন্ত্রীর নির্দেশনা না মানা হয় তবে সারা দেশের অবস্থা কি সহজেই অনুমেয়।
দৃশ্যতঃ সরকারের নির্দেশনা থাকলেও সরকারের চেয়ে বড় সরকার সিন্ডিকেট দৌরাত্বের কারণেই মূলতঃ সিজার সংস্কৃতির অবসান হয় না। খবর শিরোনাম হয়েছে বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর সিন্ডিকেট হলো সিজার।
সঙ্গতকারণেই আমরা মনে করি শুধুমাত্র সরকারী নির্দেশনা প্রচার করলেই চলবে না, সাধারণ প্রসব কক্ষ প্রদর্শন করলেই চলবে না সবকিছুর মূলে ডাক্তার ক্লিনিক দালাল সমন্বয়ে সিজার সিন্ডিকেটকেই নির্মূল করতে হবে।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
“তারা যে ভারতের সাথে আতাত করে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে না এবং ভারতের গুপ্তচর হিসেবে কাজ করবে না”
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বানুল নাস বা’দাল আম্বিয়া, ছাহিবু রসূলিল্লাহি ফিল গার, মুছাদ্দিকুল হুসনা, আশ শাহিদু আলান নাস, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সুমহান বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস।
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারের গোয়েন্দা ব্যর্থতা এবং দ্রুত সঠিক সিদ্ধান্তহীনতা ও সক্রিয় তৎপরতা গ্রহণে ব্যার্থতা অপশক্তির কালো থাবাকে বার বার প্রসারিত করছে।
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে শুধু নীরব দুর্ভিক্ষ চলছে না প্রায় ১০ কোটি জনসংখ্যার জন্য সরব দুর্ভিক্ষ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এখনি সমন্বিত প্রচেষ্টা দরকার
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সব পক্ষের সহনশীলতার মধ্যেই সমাধান সম্ভব।
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুবারক হো- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আযীমুশ্ শান পবিত্র নিসবাতুল আযীম শরীফ দিবস।
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রবীবাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছহিবাতুল ইয্যাহ্- সাইয়্যিদাতুনা হযরত উম্মী বা’দা উম্মী আছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও গভীর করতে ‘সংসদীয় বন্ধুত্ব গ্রুপের’ প্রস্তাব উভয় দেশের বাণিজ্যিক, মানবিক সম্পর্কের উপরে মুসলিম ভ্রাতৃত্ববোধের অনুপ্রেরণা উজ্জীবিত হোক।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মেট্রোরেলে মৃত্যুপথযাত্রীকে একটু বসতে না দেয়ার মত নির্মম, নিষ্ঠুর কাজকে রাষ্ট্র অপরাধ বলতে পারছে না অপরাধী হিসেবে কাউকে সাব্যস্ত করতে পারছে না আবার সহমর্মীতার মূল্যবোধের উজ্জীবনও ঘটাতে পারছে না।
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভরা পর্যটন মৌসুমে (নভেম্বর-জানুয়ারি) বারবার অবরোধ ও সহিংসতার ঘটনা নারিকেল দ্বীপের মতই পার্বত্য এলাকার উদীয়মান অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র এবং পার্বত্য এলাকা দখলের নীল নকশা।
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পরিবেশের তথাকথিত যুক্তিতেই বরং সেপ্টেম্বর থেকে মে মাস পর্যন্ত নারিকেল দ্বীপ খোলা রাখলে জীবন-জীবিকা, পরিবেশ এবং সার্বভৌমত্ব সমুন্নত থাকে। নারিকেল দ্বীপ জনযোগাযোগ মুক্ত থাকায় আরাকান আর্মি নারিকেল দ্বীপ দখলের দুঃস্বপ্ন দেখে, এদেশের জেলেদের আটক করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
স্কুল শিক্ষায় নতুন ৪ বই অনুমোদন হারাম খেলাধুলা, মেয়েদের খেলাধূলায় অগ্রনী হওয়া, নাচ-গান ইত্যাদি অন্তর্ভূক্ত হচ্ছে পাঠ্যপুস্তকে।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












