SELECT * FROM tbl_post WHERE (titleEn LIKE '%প্রক্রিয়া%' OR titleBn LIKE '%প্রক্রিয়া%' OR descriptionEn LIKE '%প্রক্রিয়া%' OR descriptionBn LIKE '%প্রক্রিয়া%' OR slug LIKE '%প্রক্রিয়া%' OR metaTag LIKE '%প্রক্রিয়া%' OR metaDescription LIKE '%প্রক্রিয়া%') AND status=1 ORDER BY id DESC LIMIT 0,12
দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়াগত অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।
তিনি বলেন, সভায় জানানো হয়, এসব কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। কোম্পানিগুলো যে ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, সেগুল বাকি অংশ পড়ুন...
জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও পাঁচ লাখ মেট্রিক টন জ্বালানি তেল কিনছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এই জ্বালানি সরবরাহ করবে, যার ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশে ৯০ দিনের মজুত সক্ষমতা বিবেচনায় নিয়ে আরও ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান আরও সহজ, আধুনিক ও সেবাবান্ধব করতে নতুন ভিসানীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। ২০০৬ সালে প্রণীত বিদ্যমান ভিসানীতি সংশোধন করে ‘ভিসানীতি-২০২৬’ প্রণয়নের লক্ষ্যে একটি খসড়া প্রস্তুত করা হয়েছে।
সেই খসড়া পর্যালোচনা ও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্র বাকি অংশ পড়ুন...
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, অর্থনীতি, শিক্ষাব্যবস্থা ও জাতীয় নিরাপত্তাকে কেন্দ্র করে চলমান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। গতকাল জুমুয়াবার বাদ জুমুয়া রাজধানীর মালিবাগ ফালইয়ারাহু চত্ত্বরে জুলুশ শেষে এই সমাবেশ করা হয়।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ে বাংলাদেশকে চারপাশ থেকে ঘিরে ধরার এক গভীর নীল নকশা চলছে। একদিকে দেশের সম্পদ ও বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, অন্যদিকে আন্তর্জাতিক মহল ও প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশের ভে বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য সামান্য ঊর্ধ্বমুখী হয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান শান্তি প্রক্রিয়া বজায় থাকার বিষয়ে বাজার অংশীজনদের মধ্যে এক ধরনের সতর্ক আশাবাদ কাজ করায় তেলের দামে এই সামান্য পরিবর্তন দেখা গেছে।
গতকাল জুমুয়াবার (৩ জুলাই) ভোরের দিকের আন্তর্জাতিক লেনদেনে তেলের বাজারে মূল দুই বেঞ্চমার্কেরই দাম সামান্য বেড়েছে।
অপরিশোধিত তেলের বৈশি^ক মানদ- ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১৭ সেন্ট বা ০.২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭২.১০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের নীতিগত ও নৈতিক সমর্থন সর্বদা অব্যাহত থাকবে, এ দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, বাংলাদেশ ঐতিহাসিকভাবে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য দাবির পক্ষে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছে। ভবিষ্যতেও এ অবস্থান অটুট থাকবে।”
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব ক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
মামলাজটের কারণে দীর্ঘদিন আটকে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগের আইনি বাধা কেটে গেছে। আপিল বিভাগের রায়ে সব সমস্যার নিষ্পত্তি হয়েছে। রায়ের পর শিক্ষক নিয়োগ ও পদোন্নতি নিয়ে আরও একটি খবর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মন্ত্রী বলেন, ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের পাশাপাশি আরও প্রায় ১৭ হাজার শিক্ষককে এ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীতে আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশনের (জিপিই) ‘সিস্টেম বাকি অংশ পড়ুন...
রংপুর সংবাদদাতা:
স্বল্প খরচে অধিক লাভের কারণে সাম্প্রতিক বছরগুলোতে রংপুর কৃষি অঞ্চলে বাণিজ্যিক কলাচাষে এক নীরব বিপ্লব ঘটেছে। এর মাধ্যমে অনেক কৃষক আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন।
তবে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা এবং আধুনিক প্রক্রিয়াজাতকরণ সুবিধার অভাবে প্রতি বছর বিপুল পরিমাণ কলা নষ্ট হচ্ছে, যা এ সম্ভাবনাময় খাতের অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র তথ্য অনুযায়ী, রংপুর কৃষি অঞ্চলের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী-এই পাঁচ জেলাতেই কলার চাষ হয়।
এ অঞ্চলে সাগর, মালভোগ, চিনি চম্ বাকি অংশ পড়ুন...
খুলনা সংবাদদাতা:
খুলনার পাইকগাছা উপজেলার নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভারতীয় নাগরিকত্ব থাকার প্রমাণ মিলেছে। শুধু সে একা নয় তার স্ত্রী-কন্যা, ভাই-ভাবিসহ স্থায়ীভাবে বসবাস করছে পশ্চিমবঙ্গে আবার এদেশেও রয়েছে তাদের নাগরিকত্ব। এদিকে স্কুল চালাতে গিয়ে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।
নানা সময়ে একাধিক তদন্ত প্রতিবেদনে দ্বৈত নাগরিকত্বসহ অন্যান্য অভিযোগের সত্যতা পাওয়া গেলেও চাকরিতে বহাল থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পা বাকি অংশ পড়ুন...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগকে ঘিরে প্রশাসন, বিচার বিভাগ ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নীরব দৌড়। আনুষ্ঠানিকভাবে কেউ মুখ না খুললেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে বিস্তর আলোচনা। বিভিন্ন মহলে ঘুরছে একাধিক সাবেক বিচারক, অবসরপ্রাপ্ত আমলা, দুদকের সাবেক কর্মকর্তা এবং সাবেক সামরিক কর্মকর্তাদের নাম। গতকাল গঠিত দুদক সার্চ কমিটি সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে ১ম সভা করেছে। দুদক কমিশন গঠনের জন্য তারা রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবেন।দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ-সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, চ বাকি অংশ পড়ুন...
আল ইহসান ডেস্ক:
প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। যেসব কর্মীর কাজের অনুমতিপত্রের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে গেছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগ দেওয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো কাজের অনুমতিপত্র ইস্যু হয়নি, তাদের কাগজপত্র নিয়মিত করার সময়সীমা চলতি বছরের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অতিরিক্ত সময় পাবেন।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, নির্দিষ্ট শ্রেণির প্রবাসী কর্মীদের কাজের অনুমতিপত্র-সংক্রান্ত অবস্থা সংশোধনের জন্য এ সময়সীমা বৃদ্ধি করেছ বাকি অংশ পড়ুন...












