সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশ সৃষ্টি হয়নি -মঈন খান
, ২৫ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সরকার নির্বাচন কিভাবে করে, সেটা তো বিশ্ববাসী জানেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, সাজানো গোছানো প্রহসনের নির্বাচনের জন্য তো বাংলাদেশ সৃষ্টি হয়নি।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) কারান্তরীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে শান্তিনগরের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
এসময় সোহেলের বড় মেয়ে বাবাকে নিয়ে প্রতিক্রিয়া জানান। ন্যায় বিচার চান। বলেন, ঈদ আসছে। কিন্তু আমাদের মনে কোনো ঈদ নেই।
মঈন খান বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে। রোহিঙ্গা আসার পর সরকার একের পর এক আলোচনা করে গেল, কিন্তু এখন রোহিঙ্গা বিষয়টি কোথায় দাঁড়িয়েছে। এর আগেও দেশের রোহিঙ্গা এসেছিল শান্তিপূর্ণ আলোচনা মাধ্যমে তাদের দুইবার ফিরিয়ে দেয়া হয়েছে।
সরকার যেখানে হাত দিয়েছে, সেখানেই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এরা দু’টি জায়গায় সফল হয়েছে। একটি হলো বিরোধী দলকে দমন করতে, আরেকটি এদেশের দরিদ্র মানুষের অর্থবিদেশে পাচার করতে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)