সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার দলীল খোদ ছহীহ বুখারী শরীফেই রয়েছে। বাতিল ফিরক্বাগুলো তা অস্বীকার করবে কিভাবে??
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
বাতিল ফিরক্বা ওহাবী, খারিজী ও লা মাযহাবীরা সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার দলীল খুঁজে পায় না। তাই তারা সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করাকে বিদয়াত বলে থাকে। নাউযুবিল্লাহ!
অথচ তারা যে বুখারী শরীফের নাম নিতে নিতে মুখে ফেনা তুলে ফেলে খোদ সেই বুখারী শরীফেই মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করার দলীল রয়ে গেছে। তারা দেখেও না দেখার ভান করে থাকে। কারণ বুখারী শরীফের উক্ত দলীল খ-ন করার মত মুরাদ তাদের কারোই নাই। নিম্নে এ সম্পর্কিত দলীল পেশ করা হলো-
যেমন এ প্রসঙ্গে ‘ছহীহ বুখারী শরীফ’-উনার দ্বিতীয় খ-ের ৭৬৪ পৃষ্ঠায় উল্লেখ আছে-
قَالَ حَضْرَتْ عُرْوَةُ رَضِىَ اللهُ تَـعَالٰى عَنْهُ وَ حَضْرَتْ ثُـوَيْـبَةُ عَلَيْهَا السَّلَامُ مَوْلَاةٌ لِّأَبِيْ لَـهَبٍ كَانَ أَبُـوْ لَهَبٍ أَعْتَـقَهَا فَأَرْضَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَـلَمَّا مَاتَ أَبُـوْ لَـهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهٖ بِشَرِّ حِيْـبَةٍ قَالَ لَهٗ مَاذَا لَقِيْتَ قَالَ أَبُـوْ لَهَبٍ لَمْ أَلْقَ بَـعْدَكُمْ غَيْـرَ أَنِّيْ سُقِيْتُ فِيْ هٰذِهٖ بِعَتَاقَتِيْ حَضْرَتْ ثُـوَيْـبَةَ عَلَيْـهَا السَّلَامُ.
অর্থ: হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম তিনি ছিলেন আবু লাহাবের বাঁদী এবং আবু লাহাব উনাকে আযাদ করে দিয়েছিলো। এরপর আখিরী রসূল, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তিনি পবিত্র দুধ মুবারক পান করান। আবু লাহাব যখন মারা গেলো (কিছুদিন পর) তার পরিবারের একজন স্বপ্নে দেখলেন যে, আবূ লাহাব সে ভীষণ কষ্টের মধ্যে নিপতিত আছে। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কিসের সাক্ষাত লাভ করেছ? আবু লাহাব উত্তরে বললো, আপনাদের পরে আমি ভালো কিছুর সাক্ষাত লাভ করিনি। তবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনাকে দু’আঙ্গুলের ইশারায় আযাদ করার কারণে সেই দু’আঙ্গুল হতে সুমিষ্ট ঠা-া ও সুশীতল পানি পান করতে পারছি। সুবহানাল্লাহ!
উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনার ব্যাখ্যায় ছহীহ বুখারী শরীফ উনার ব্যাখ্যাকার আল্লামা হযরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত গ্রন্থ ‘ফতহুল বারী শরহে বুখারী’ কিতাবের ৯ম খ-, ১৪৫ পৃষ্ঠায় উল্লেখ করেন-
وَذَكَرَ السُّهَيْلِىُّ رَحْمَةُ اللهُ عَلَيْهِ اَنَّ الْعَبَّاسَ عَلَيْهِ السَّلَامُ قَالَ لَمَّا مَاتَ أَبُـوْ لَـهَبٍ رَاَيْـتُهٗ فِيْ مَنَامِيْ بَـعْدَ حَوْلٍ فِيْ شَرِّ حَالٍ فَـقَالَ مَا لَقِيْتَ بَـعْدَكُمْ رَاحَةً اِلَّا أَنَّ الْعَذَابَ يـُخَفَّفُ عَنِّـى كُلَّ يَـوْمِ اِثْـنَـيْنِ قَالَ وَذٰلِكَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُلِدَ يَـوْمَ الْاِثْـنَـيْنِ وَكَانَتْ ثُـوَيْـبَةُ عَلَيْـهَا السَّلَامُ بَشَّرَتْ اَبَا لَـهَبٍ بـِمَوْلِدِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَعْتَـقَهَا
অর্থ: হযরত ইমাম সুহাইলী রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন যে, হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি বলেন, আবু লাহাবের মৃত্যুর এক বছর পর আমি তাকে স্বপ্নে দেখি যে, সে অত্যন্ত (কঠিন) দুরাবস্থায় রয়েছে। সে বললো, (হে ভাই হযরত আব্বাস আলাইহিস সালাম!) আপনাদের কাছ থেকে বিদায় নেয়ার পর আমি কোনো শান্তির মুখ দেখিনি। তবে হ্যাঁ, প্রতি ইছনাইনিল আযীম (সোমবার) যখন আগমন করেন তখন আমার থেকে সমস্ত আযাব লাঘব করা হয়, আমি শান্তিতে থাকি। (হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি বলেন,) আবু লাহাবের এ আযাব লাঘব হয়ে শান্তিতে থাকার কারণ হচ্ছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র তাশরীফ মুবারক উনার দিন ছিলো ইছনাইনিল আযীম (সোমবার)। সেই দিনেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যমীনে আগমন উনার সুসংবাদ নিয়ে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম তিনি আবু লাহাবকে জানালেন তখন আবু লাহাব উক্ত মহাসম্মানিত ও মহাপবিত্র খুশির সংবাদ শুনে খুশিতে আত্মহারা হয়ে সাইয়্যিদাতুনা হযরত উম্মুর রদ্বায়াহ আল ঊলা আলাইহাস সালাম উনাকে তৎক্ষণাৎ আযাদ করে দেয়। সুবহানাল্লাহ!
তাহলে এটাই প্রমাণিত হয় যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনে খুশি প্রকাশ করার কারণেই কাট্টা কাফির আবূ লাহাবকে জাহান্নামের মধ্যেও নিয়ামত দেয়া হয়েছে।
প্রশ্ন হচ্ছে ঈমানদার বা মু’মিন, মুসলমানগণ যদি মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করেন, তাহলে উনারা কি লাভ করবেন? তা বলার অপেক্ষাই রাখে না।
কাজেই, বাতিল ফিরক্বা, ওহাবী, খারিজী, লা-মাযহাবীরা পবিত্র বুখারী শরীফের উক্ত দলীল অস্বীকার করবে কিভাবে?
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাহাদুর শাহ জাফর: ব্রিটিশবিরোধী শেষ মোঘল শাসক
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পিরি রইস: বিশ্বের অন্যতম সমৃদ্ধ মানচিত্র অঙ্কনকারী উসমানীয় এডমিরাল
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৬)
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তাতার বিরোধী যুদ্ধে হযরত আমীর খসরু দেহলভী চিশতী রহমতুল্লাহি আলাইহি
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসা বিন আবী গাসসান: হার না মানা এক অকুতোভয় মুসলিম সিপাহী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৭)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আফগানিস্তানেও উগ্রতাবাদী ওহাবী-সালাফীদের অনুপ্রবেশের অপচেষ্টা
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বঙ্গ, বাংলা, বাঙ্গালী শব্দের উৎপত্তি মুসলমানদের মাধ্যম দিয়েই (৪)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে মুহব্বত করা পবিত্র ঈমানের অন্তর্ভুক্ত
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলমানদের বিচার ব্যবস্থা চুরি করেই গড়ে উঠেছে ব্রিটিশ, গ্রীক ও রোমানদের আইন ব্যবস্থা
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজকের নির্যাতিত-নিপীড়িত নিষ্পেষিত মুসলিম জনপদের দখল যেভাবে নিলো কুখ্যাত ইহুদী গোষ্ঠী
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার খলীফা মনোনীত হওয়ার সঠিক ইতিহাস
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












