ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (১৫২)
, ১১ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ৩০ এপ্রিল, ২০২৬ খ্রি:, ১৭ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
একটা নেককার মহিলা, আল্লাহওয়ালী, সেই নেককার মহিলাই স্বামীর অনুগতা থাকে। আদেশ-নির্দেশ সে পালন করে। ভুল-ক্রটি হলে ক্ষমা চায়। নেককার হওয়ার জন্য কোশেশ করে, যিকির-ফিকির করে একজন সাধারণ মহিলা। আর দ্বীনদার, পরহেযগার, আল্লাহওয়ালী মহিলা অনেক আছে তাদেরতো সেই খুছূছিয়াত বৈশিষ্ট্য আছে। বিশেষ করে যে সমস্ত মহিলারা দ্বীনদার, আল্লাহওয়ালী, যারা আল্লাহওয়ালী হতে চায়। অনেক মহিলা বাইয়াত হয়েছে যিকির-ফিকির করে, এরাতো সেরকমই। এরাতো স্বামীর অবাধ্য হতে পছন্দ করে না, ভুল হলে ক্ষমা চেয়ে নেয়, নেককার হতে চায়, মাফ চায়। নামায-কালাম, যিকির-ফিকির করে ওলীআল্লাহ হতে চায়। তারাতো অবাধ্যতা প্রকাশ করে না। একটা সাধারণ মহিলা যদি এরকম হয় তাহলে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের ফায়ছালা মুবারক কি হবে। কি ফায়ছালা করতে হবে। উনারা কেমন ছিলেন? কাফির মুশরিকদের মতো। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! বিষয়গুলো এখানে ফিকির করতে হবে। ফিকির না করলে এখানে কোনকিছু বুঝা যাবে না।
এজন্য যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করলেন-
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
আপনারা এমন মহাসম্মানিত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম যে, আপনারা কোন মহিলা, কোন পুরুষ, করো মতো নন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এই যে পবিত্র আয়াত শরীফ মুবারক। এরপর বলা হয়েছে-
إِنَّمَا يُرِيدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا
নিশ্চয়ই যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আপনাদের থেকে সমস্ত অপবিত্রতা বের করে দিয়ে, আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে চান। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! অর্থাৎ আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এ পবিত্র আয়াত শরীফ অনেক বার নাযিল হয়েছে, একবার না। মানুষ জানে না। একাধিকবার নাযিল হয়েছে। যিনি খ্বালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি খাছ করে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকেতো নাযিল করেছেনই, এছাড়া আমভাবেও হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান মুবারকেও নাযিল করা হয়েছে। উনাদের খাছ করে বলা হয়েছে।
يَا نِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِّنَ النِّسَاءِ
তাহলে এর অর্থ মুবারকটা কি? হে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা কোন মহিলাদের, জিন-ইনসান কারো মতো নন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আর সেটাই মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলে দিলেন-
نَـحْنُ اَهْلُ بَيْتٍ لَّا يُقَاسُ بِنَا اَحَدٌ.
আমরা আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত। তিনি উনাদেরকে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সলাম উনাদের অন্তর্র্ভুক্ত করে নিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
لَّا يُقَاسُ بِنَا اَحَدٌ
আমাদের সাথে কারো কোন তুলনা চলবে না। তাহলে এখানে তুলনা আসে কেন। কেন কাফিরেরা যা বললো সংশয়, ফিতনা করলো, কেন এ কথা আসলো এখানে। এরাতো অনেক অপবাদ দিয়ে থাকে যেমন তা’খীরের বিষয়টা। উনারা দুনিয়ার সম্পদ তলব করেছেন? নাউযুবিল্লাহ! একজন নেককার পুরুষ হোক, মহিলা হোক, আল্লাহওয়ালী হয়ে থাকলে সে কিন্তু দুনিয়া তালাশ করে না। তাহলে উনারা কি করে তালাশ করলেন। নাউযুবিল্লাহ! সাধারণ আক্বল-বুদ্ধিও থাকা উচিত ছিল মানুষের। তাহলে এই লোকগুলি কি করবে। এই যে সারাদিন এতো লাঞ্ছনা গঞ্জনা কেন? এই জন্যেইতো। বেয়াদবীর জন্যে লাঞ্ছনা গঞ্জনা, গযব নাযিল হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












