মজুরি বোর্ড গঠনের পরও কেন থামছে না পোশাক শ্রমিকদের আন্দোলন
নিজস্ব প্রতিবেদক:
মাসিক ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা দুই সপ্তাহ ধরে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আন্দোলনের মুখে সরকার ইতোমধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। বোর্ডের সুপারিশ অনুযায়ী, নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। তবুও শ্রমিকদের আন্দোলন অব্যাহত থাকায় নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।
প্রশ্ন উঠছে, এই আন্দোলনের মূল কারণ কী? এর নেপথ্যে অন্য কোনো রাজনৈতিক দল বা পক্ষের ভূমিকা রয়েছে কি না? আন্দোলনের অর্থায়নের উৎসই বা কোথায়? কেননা, আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা, রাজনৈতিক তৎপরতা ও অর্থায়ন নিয়ে বিভিন্ন অভিযোগও সামনে এসেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থের উৎস খুঁজতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি। সরকার জানিয়েছে, অভিযোগগুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরকারের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর করার কথা জানানো হলেও শ্রমিকদের আন্দোলন থামছে না। এ অবস্থায় নানা মহলে প্রশ্ন উঠছে, নতুন মজুরি কাঠামো কার্যকর হওয়ার আগেই কেন আন্দোলন বন্ধ হচ্ছে না? শ্রমিকদের প্রকৃত দাবি কী এবং এর পেছনে অন্য কোনো পক্ষের প্রভাব রয়েছে কি না, তা নিয়েও আলোচনা চলছে।
এদিকে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে দুই শ্রমিক ফেডারেশনের নেতাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, উসকানিমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে স্থানীয় বাসিন্দারা হুমায়ুন কবিরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। অন্যদিকে, উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা কারখানার মালিক ও শ্রমিক নেতাদের হুমকি দেওয়া এবং শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে সুলতানা বেগম ও মো. ইলিয়াসকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী এলাকায় আওয়ামী লীগ মনোনীত সাবেক সংসদ সদস্য প্রয়াত হাজী মকবুল হোসেনের বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, লিফলেটসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নভেম্বরের শুরু থেকেই ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আন্দোলনের প্রভাবে বিভিন্ন সময়ে বন্ধ রাখতে হয়েছে কারখানার উৎপাদন কার্যক্রম। কোথাও কোথাও ঘোষণা করতে হয়েছে সাধারণ ছুটি।
আরও পড়ুন
সব ›
আ.লীগের দেয়া আগুনে পুড়েছে থানা-পুলিশের একাধিক গাড়ি
আরও ২ লাখ রিকশার লাইসেন্স চায় ভ্যান মালিক শ্রমিক সংগ্রাম পরিষদ
রাজধানীতে আ.লীগের আরও ৭১ নেতাকর্মী আটক
গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুলছে মানুষ, আইনশৃঙ্খলা বাহিনী প্রশ্নবিদ্ধ!
গোপালগঞ্জ সংবাদদাতা: মুকসুদপুরে বাড়ি- মোহাম্মদ আলী বলেন, যেভাবে সাজগোজ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর লোকের…
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা
রাস্তায় ফেলে নারী পোশাককর্মীকে ২৯ বার কোপ, দাঁড়িয়ে দেখলো সবাই
মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের, পুলিশের গাড়িতে আগুন
ডিসেম্বরজুড়ে নাশকতার আশঙ্কা, টার্গেট ঢাকা
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
ইমাম-মুয়াজ্জিনের বেতন পাঠানোর কথা বলে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন এলাকায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য, ইমাম, মুয়াজ্জিন…
পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ে ৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল
সভায় কমিশনের সব সদস্য ছাড়াও ভার্চুয়াল প্লাটফর্মে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যবৃন্দ অংশগ্রহণ করেন। এদিন স…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।