ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩৯)
, ২৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১০ রবি, ১৩৯৪ শামসী সন , ০৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
যে জুমুয়ার দিনকে এত সম্মান দেয়া হলো, এত ইজ্জত দেয়া হলো, কিসের জন্য? একমাত্র হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম উনার জন্য। আর হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম সম্পর্কে বর্ণিত রয়েছে, “মুস্তাদরিকে হাকিম” বিশুদ্ধ হাদীছ শরীফের কিতাব। তিনি যখন যমীনে আসলেন। মুখতালিফ রেওয়ায়েত- দু’শ, তিনশ, আড়াইশ, সাড়ে তিনশ অনেক রেওয়ায়েত রয়েছে। তিনি দুয়া করলেন, অনেক দুয়া করলেন। এরপর কি দুয়া করলেন?
يَا رَبِّ اغْفِرْ لِي بِحَقِّ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
আয় মহান আল্লাহ পাক! যিনি আপনার হাবীব, আখিরী নবী, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উসীলায় আমার দুয়াগুলো কবুল করুন।
قَالَ اللهُ تَعَالَى: يَا آدَمُ عَلَيْهِ السَّلَامُ، كَيْفَ عَرَفْتَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟
মহান আল্লাহ পাক তিনি বললেন, হে আমার নবী হযরত আবুল বাশার আদম ছফীউল্লাহ আলাইহিস্ সালাম! আপনি কি করে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চিনতে পারলেন?
فَقَالَ آدَمُ عَلَيْهِ السَّلَامُ: يَا رَبِّ، لِأَنَّكَ لَمَّا خَلَقْتَنِي بِيَدِكَ، وَنَفَخْتَ فِيَّ مِنْ رُوحِكَ، فَرَفَعْتُ رَأْسِي، فَرَأَيْتُ عَلَى قَوَائِمِ الْعَرْشِ مَكْتُوبًا: لَا إِلٰهَ إِلَّا اللهُ، مُحَمَّدٌ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ.
হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম বললেন, আয় বারে ইলাহী! আপনি যখন আমাকে কুদরতী হাত মুবারকে সৃষ্টি করে আমার মধ্যে রূহ মুবারক ফুঁকে দিয়েছিলেন তখন আমি মাথা উত্তোলন করেছিলাম। আমি দেখেছিলাম, আরশের খুঁটির মধ্যে লিখিত রয়েছে,
لَا إِلٰهَ إِلَّا اللهُ مُحَمَّدٌ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
فَعَلِمْتُ أَنَّكَ لَمْ تُضِفْ إِلَى اِسْمِكَ إِلَّا أَحَبَّ الْخَلْقِ إِلَيْكَ
আমি ধারণা করলাম, আয় বারে ইলাহী! আমি নিশ্চিত হয়ে গেলাম, আপনার নাম মুবারকের সাথে যার নাম মুবারক সংযুক্ত তিনি তো সাধারণ কেউ হতে পারেন না। নিশ্চয়ই আপনার হাবীব হবেন। সেজন্য উনার উসীলাতে আমি দুয়া করেছি।
قَالَ اللهُ تَعَالَى: صَدَقْتَ يَا آدَمُ، لَوْلَا مُحَمَّدٌ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا خَلَقْتُكَ
মহান আল্লাহ পাক তিনি বললেন, হে হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম, হে আমার নবী, আমার রসূল, আপনি সত্যি কথাই বলেছেন। উনি আমার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনাকে সৃষ্টি না করলে আসমান, যমীন, আরশ, কুরসী, লওহ, কলম, জিন, ইনসান, এমনকি আপনাকেও সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ!
যদি তাই হয়ে থাকে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম সৃষ্টি হয়ে থাকেন। আর সেই হযরত আবুল বাশার ছফীউল্লাহ আলাইহিস্ সালাম উনার জন্য যদি জুমুয়ার দিনের মর্যাদা ঈদুল ফিতর, ঈদুল আজহার চেয়ে বেশি হয়ে যায়, কবরের আযাব মাফ হয়ে যায়, সুওয়াল-জাওয়াব বন্ধ হয়ে যায়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেদিন এসেছেন অর্থাৎ সোমবার দিন এবং ১২ই রবীউল আউওয়াল শরীফ, সেই দিনের কত মর্যাদা। তাহলে সোমবার দিন কেউ যদি ইন্তিকাল করে তার কি ফযীলত হবে? সেটাতো বলার অপেক্ষা রাখে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












