ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৩৪)
, ২০ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৫ রবি, ১৩৯৪ শামসী সন , ০৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৯ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
একটা কাফিরের কবল থেকে বাঁচার কারণে, শত্রু নিশ্চিহ্ন হওয়ার কারণে যদি এতটুকু খুশী প্রকাশ করতে হয়, তা স্মরণ করতে হয় যুগ যুগ ধরে। তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিন আগমন করলেন তিনি এসে সমস্ত বাতিল, গোমরাহ, গইরুল্লাহকে দূরিভূত করে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন, চিহ্নিত করে দিলেন, ঈমানের উপর ইস্তিক্বামাত থাকার জন্য সমস্ত পাথেয় দিয়ে দিলেন। আল্লাহ পাক উনার তরফ থেকে কিতাব আনলেন, দ্বীন ইসলাম আনলেন সব এনে দিলেন। নবীদের জন্য, রসূলদের জন্য সুপারিশের কারণ হয়ে গেলেন। তাহলে সেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ যেদিন আসলেন, সেদিন কতটুকু শুকরিয়া আদায় করতে হবে, কতটুকু খুশী প্রকাশ করতে হবে এটা চিন্তা ও ফিকিরের বিষয়।
এটাতো বদ আক্বীদা, বদ মাযহাবের লোকেরা খারিজী, রাফিজী, ওহাবী, সালাফী যারা রয়েছে গোমরাহ ফিরকা এরা জীবনেও সেটা বুঝতে পারবে না। সেটা খুব ফিকিরে ও চিন্তার বিষয়।
এজন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন-
فِكْرُ سَاعَةٍ خَيْرٌ مِّنْ عِبَادَةِ سِتِّينَ سَنَةً
কিছুক্ষণ সময় ফিকির করা হচ্ছে ষাট বৎসর নফল ইবাদত থেকে উত্তম। সুবহানাল্লাহ।
এখন এটাই চিন্তা করতে হবে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে ব্যাপারটা রয়েছে। কারণ, আল্লাহ পাকতো কুরআন শরীফে নিজেই বলেছেন,
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ
মহান আল্লাহ পাক তিনি স্পষ্ট বলেছেন কুরআন শরীফে
لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ
আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি নিয়ামত বৃদ্ধি করে দেই।
তোমরা যদি আমার নিয়ামতকে অস্বীকার কর। আমি তোমাদের জন্য কঠিন আযাব রেখেছি। আমার আযাব কঠিন। তোমাদের জন্য কঠিন আযাব-গযব থাকবে। নিয়ামতে আর বরকত হবে না। এই নিয়ামতকে ইহানত করার কারণে তোমরা কঠিন আযাব-গযবে গ্রেফতার হয়ে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
তাহলে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক উনার এ আয়াত শরীফ বুঝেছেন, আমল করেছেন, উম্মতদেরকে আমল করতে বলেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও বলেছেন।
এখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসলেন, এখন আমরা কতটুকু খুশী হব, কতটুকু শুকরিয়া আদায় করব, কতটুকু সন্তুষ্টি প্রকাশ করব, সেটাতো চিন্তা ফিকিরের বিষয়। এখানে যদি কেউ খুশী না হয়, সন্তুষ্টি প্রকাশ না করে সেতো ঈমানদার হিসাবে থাকতে পারবে না, সে কস্মিনকালেও ঈমানদার হিসাবে থাকতে পারবে না।
নিয়ামতের শুকরিয়া নেক বখতির শহরের দিকে নিয়ে যায় যে শুকরিয়া করে তার নিয়ামতের আরও বৃদ্ধি পেয়ে যাবে। সুবহানাল্লাহ।
কাজেই, এটা মনে রাখতে হবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমন উপলক্ষ্যে কতটুকু সন্তুষ্টি প্রকাশ করতে হবে। খুব চিন্তা ফিকিরের বিষয়।
يَوْمٌ عَظِيمٌ বলা হয়েছে সেই আশুরার দিনকে। হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম ও ক্বাওম শত্রুর কবল থেকে বাঁচার কারণে। তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আসলেন। আমরা যে শয়তানের কবল থেকে বেঁচে গেলাম। গইরুল্লাহ থেকে বেঁচে গেলাম। শুধু আমরাই নয়, আল্লাহ পাক উনার ক্বায়িনাতের সকলেই বেঁচে গেল, সকলেই মর্যাদা পেয়ে গেল, সকলেই ফযীলত লাভ করলো। তাহলে সেই দিন কত বড় يَوْمٌ عَظِيمٌ সেই ভাষা মানুষের জানা নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিশিষ্ট ছাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপদেশ মুবারক
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিতির পাখির উপদেশ: একটি শিক্ষণীয় ঘটনা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আক্বীদা বিশুদ্ধ রাখার গুরুত্ব ও প্রয়োজনীয়তা
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সশব্দে বা জোরে আমীন না বলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা কবীরা গুনাহ ও অসন্তুষ্টির কারণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৮)
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বাবস্থায় যাঁরা দ্বীন ইসলাম উনার প্রতি দৃঢ়চিত্ত থাকেন উনারাই হক্কানী আলেম
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












