মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, রাত ৩:১৭
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক

সম্মানিত পরিচিতি মুবারক:
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার নাম মুবারক হযরত যয়নাব আলাইহাস সালাম। উনার সম্মানিত পিতার নাম হযরত খুযায়মা ইবনুল হারিছ আলাইহিস সালাম। তিনি বনু হিলাল গোত্রের লোক ছিলেন। সম্মানিতা মাতার নাম হযরত হিন্দ বিনতে আওফ আলাইহাস সালাম। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার সম্মানিত পিতার দিক থেকে ১৭তম পুরুষে যেয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ! উনার ৬ষ্ঠতম পূর্বপুরুষ হচ্ছেন হযরত হিলাল ইবনে আমির আলাইহিস সালাম। হযরত হিলাল ইবনে আমির আলাইহিস সালাম ছিলেন আরবের প্রসিদ্ধ গোত্র বনু হিলাল গোত্রের প্রথম পুরুষ। তিনি ছিলেন গোত্রের একজন প্রসিদ্ধ এবং অনুসরণীয় ব্যক্তিত্ব, সকলেই উনাকে ইজ্জত করতেন। সে জন্য উনার নাম মুবারক অনুযায়ী উনার বংশ বা গোত্র মুবারকের নামকরণ হয়েছে। এজন্য সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনাকে ‘হিলালিয়া’ বলা হয়ে থাকে। সুবহানাল্লাহ! উনার সম্মানিতা মাতার দিক থেকে তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার (হযরত মায়মুনা) আলাইহাস সালাম উনার বোন ছিলেন। (সিয়ারু আলামিন নুবালা)
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে এই দুইজনই ছিলেন বনু হিলাল গোত্রের।

সম্মানিত বিলাদতী শান মুবারক প্রকাশকাল:
সম্মানিত নবুওওয়াত ও রিসালত প্রকাশের ১৪ বছর পূর্বে পবিত্র মাহে শাওওয়াল শরীফ উনার ২০ তারিখ, পবিত্র ইয়াওমুছ ছুলাছা শরীফ (মঙ্গলবার) তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। (সূত্র: দৈনিক আল-ইহসান শরীফ)

মহাসম্মানিত ফযীলত ও মর্যাদা মুবারক:
সাধারণভাবে সকল হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি অসাধারণ মর্যাদা-মর্তবার অধিকারিনী করেছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণেই। এতদ্ব্যতীত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার অন্যান্য অনেক বৈশিষ্ট্যপূর্ণ গুণাবলীও ছিলেন।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম তিনি গরীব দুঃখীদেরকে অত্যধিক দান খয়রাত করতেন। এজন্যই উনাকে “উম্মুল মাসাকীন” (দরিদ্রদের মাতা) বলে ডাকা হতো। জাহেলী যুগ থেকেই উনাকে এই সম্মানিত লক্বব মুবারকে সম্বোধন করা হতো। সুবহানাল্লাহ! (আল-ইসতিয়াব)
ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি বলেন-
وكانت تسمىّ أُمُّ المساكين لِرحمتها إيَّأهم و رِقَّتِهَا عليهم
অর্থাৎ গরীব-মিসকিনদের প্রতি উনার দয়া ও সহমর্মিতার কারণে উনাকে “উম্মুল মাসাকীন” বা “মিসকিনদের মা” বলা হতো। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন-
وكانت يقال لها أُمُّ المساكين لِأنّها كانت تُطعمهم و تَصدّق عليهم
অর্থাৎ তিনি গরীব-মিসকিনদের আহার করাতেন এবং তাদেরকে দান-খয়রাত করতেন, এ জন্য উনাকে উম্মুল মাসাকীন বলা হতো। সুবহানাল্লাহ!
বর্ণিত আছে যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম উনার একজন কালো দাসী ছিলেন। একদিন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট তিনি দাসীটিকে আযাদ করে দেয়ার ইচ্ছা প্রকাশ করলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আপনি ওকে আপনার ভ্রাতুষ্পুত্র অথবা ভগ্নিপুত্রদেরকে ফিদ্য়া হিসাবে দিয়ে দিন।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার পরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল খ্বমিসাহ আলাইহাস সালাম তিনি এই সৌভাগ্য লাভ করেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জমিনে পবিত্র উপস্থিতিতে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জানাযায় ইমামতি করেন। সুবহানাল্লাহ! (উসুদুল গাবা, ইছাবা)
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা সকলেই পবিত্র হাদীছ শরীফ এবং সুন্নাহ শরীফ উনার প্রচার প্রসারে এবং বিশেষভাবে নারী জাতির তা’লীম তালক্বীনে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুনিয়াবী হায়াত মুবারকেও অনেক মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের নিকট তা’লীমের জন্য আসতেন। তবে যেহেতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উনার নিসবাতুল আযীমাহ শরীফ অনুষ্ঠিত হওয়ার পর দুনিয়াতে উনার অবস্থান মুবারক ছিলেন মাত্র কয়েক মাস, সে জন্য উনার সম্পর্কে উল্লেখযোগ্য বিস্তারিত তথ্যাবলী কোন কিতাবে দেখা যায় না।
সূত্র: উসুদুল গাবা, তাবাকাত, যারক্বানী আলাল মাওয়াহিব, দৈনিক আল-ইহসান শরীফ, অন্যান্য সীরত গ্রন্থাবলী।

-আল্লামা সাঈদ আহমদ গজনবী।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ পর্দা পালন করা পুরুষ-মহিলা সবার জন্য ফরজ ১২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১২ ঘণ্টা আগে মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১ দিন আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে