সরকারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ রয়েছে -ওবায়দুল
নতুন সরকারের সামনে তিনটি চ্যালেঞ্জ আছে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবগঠিত সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে শেখ হাসিনার সরকার এই চ্যালেঞ্জ মোকাবিলায় সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। গতকাল জুমুয়াবার ধানমন্ডি ৩২ নম্বরে গণমাধ্যমকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের সামনে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক-এই তিন চ্যালেঞ্জ রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে আমাদের বিশ্বাস আছে আজকে যে সংকট তা অতিক্রম করে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি। এটা দেশরতœ জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারের জন্য সম্ভব হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।