সমাজসেবা অধিদপ্তরের পরিচয় দিয়ে প্রতারণা
দুস্থ অসহায় প্রবীণ ভাতাপ্রাপ্ত অগণিত ব্যক্তিকে সমাজসেবা অধিদপ্তরের বরাত দিয়ে নানা প্রলোভনে পিন নম্বর, ওটিপি জেনে টাকা হাতিয়ে নিচ্ছে দুষ্টচক্র।
সমাজসেবা অধিদপ্তর বলছে, বর্তমানে এটি তাদের জন্য একটি বড় প্রতিবন্ধকতা। অসহায় অশিক্ষিত ব্যক্তিরা নানা কারণে তাদের ফাঁদে পা দিচ্ছে। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) কর্তৃপক্ষ বলছে ভয়, অজ্ঞতা এবং লোভকে কাজে লাগিয়ে নানা কৌশলে প্রতারক চক্র গ্রাহকদের ফাঁদে ফেলছে। কোনো অবস্থাতে পিন, ওপিটি কাউকে না বলার ওপর জোর দেন তারা।
বিকাশ হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হাদার ডালিম জানান, বিকাশ কর্তৃক পরিচালিত একটি মনোসামাজিক গবেষণায় দেখা গেছে, ভয়, অজ্ঞতা এবং লোভকে কাজে লাগিয়ে নানা কৌশলে প্রতারক চক্র গ্রাহকদের প্রতারণার ফাঁদে ফেলছে। এজন্য সচেতনতা বাড়াতে কাজ করছে বিকাশ।
আর নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল জানান, শিক্ষা উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ এমন অনেক সামাজিক নিরাপত্তার আওতায় থাকা ব্যক্তিরা প্রতারিত হচ্ছেন প্রতিদিন। তিনি বলেন, পরিস্থিত এমন হচ্ছে যে, অনেক সময় আমদের নিয়ন্ত্রণ রাখাও খুব কঠিন হয়ে পড়ছে। এ পরিস্থিতিতে কোনো অবস্থাতেই গ্রাহকদের পিন ও ওটিপি কারো কাছে না বলার পরামর্শ দেন তারা।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।