সমমনাদের সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠক:
সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের প্রস্তাব
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সঙ্গে জড়িতদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ ও তাদের বিচার করতে গণ-আদালত গঠনের প্রস্তাব করেছেন যুগপৎ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটের নেতারা।
পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারতের সঙ্গে অসম চুক্তি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দুর্নীতির বিরুদ্ধে ভারতের কংগ্রেসের মতো রোডমার্চ-পদযাত্রা ও সমাবেশ করার প্রস্তাব দিয়েছে।
যুগপৎ আন্দোলনের সমমনা দল ও জোটের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে শনিবার গণঅধিকার পরিষদের (নুর) সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আগামী দিনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। এ অবৈধ সরকার অপসারণের যে আন্দোলন শুরু হয়েছিল, সেই চলমান আন্দোলনকে আরও গতি সৃষ্টি করার জন্য, সেই আন্দোলনকে সফল সমাপ্তির দিকে নিয়ে যাওয়ার জন্য আলোচনা করেছি।
তিনি বলেন, অবৈধ সরকারের পরিবর্তে দেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা এবং জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন। দ্রব্যমূল্য, দুর্নীতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ভারতের সঙ্গে সরকার যে চুক্তি করেছে, এর মাধ্যমে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর যে আঘাত আনা হচ্ছে-এগুলোও আমাদের আন্দোলনে প্রতিফলিত হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় পুলিশের করা মামলা প্রসঙ্গে আমির খসরু বলেন, একটি ন্যায্য ও শান্তিপূর্ণ আন্দোলন, এটা গণতান্ত্রিক অধিকার, তারা যে প্রতিবাদ করেছিল তার ওপর আক্রমণ করা হয়েছে এবং মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এর প্রতিবাদ আমরা জানাচ্ছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাতির পালের সামনে মা-মেয়ে, আক্রমণে মারা গেলেন দুজনই
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল?’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুস্থ সেজে সরকারী কর্মসূচির চাল তোলেন পরিবার পরিকল্পনা পরিদর্শকের স্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘১/১১’য় খালেদা-তারেকের জন্য একটি বিবৃতিও দেয়নি জামাত’
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিএনপির কোনো ব্যাংক নেই, কাদের আছে তা মানুষ জানে -অর্থমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি -বিদ্যুৎ বিভাগ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদের
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৭১-এ কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গো. আযমরা -জ্বালানিমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ’লীগ আমলের ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করেছে সরকার
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্রিটিশ-পাকিস্তান আমলের অপ্রাসঙ্গিক আইন সংশোধন করা হবে -আইনমন্ত্রী
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এসি বাসে ইমার্জেন্সি ডোর স্থাপন ও নন-এসির রড অপসারণের নির্দেশ
০২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)