ঠাকুরগাঁওয়ে বাণিজ্যিকভাবে লটকন চাষ করে সফলতা
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
দীর্ঘদিন ধরে ফল ব্যবসায়ের সঙ্গে জড়িত মোহাম্মদ ইসলাম। বিভিন্ন সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল সংগ্রহ করে বিক্রি করেন নিজ এলাকায়। এ সময় কিশোরগঞ্জে লটকন চাষ দেখে অনুপ্রাণিত হন তিনি। ঠাকুরগাঁওয়েও পরীক্ষামূলকভাবে কয়েকটি চারা রোপণ করেন। সেই চারাগুলোর ফলন ভালো দেখে বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু করার পরিকল্পনা করেন।
পরিত্যক্ত একটি জমিতে ইসলাম ১৫০টি লটকনের চারা রোপণ করেন। চারা রোপণের এক বছর পরই গাছগুলোতে লটকন আসতে শুরু করে। এভাবেই ঠাকুরগাঁওয়ে তার বাণিজ্যিকভাবে লটকন চাষ শুরু।
মোহাম্মদ ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার আকছা ইউনিয়নের ঢোলুর হাট এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ফল ব্যবসার সাথে জড়িত। বর্তমানে তার বাগানে থোকায় থোকায় ধরে আছে লটকন। শহর থেকে প্রতিনিয়ত ফল ব্যবসায়ীরা তার বাগানে আসছে লটকন কিনতে। অন্যদিকে তিনি নিজেও বাগান থেকে ফল নিয়ে বিক্রি করেন বিভিন্ন জায়গায়।
মোহাম্মদ ইসলাম বলেন, আমি ৪০ শতক জমিতে ১৫০টি লটকন চারা রোপণ করি আজ থেকে তিন বছর আগে। এক বছর পরেই আমার লটকন গাছগুলোতে লটকন আসতে শুরু করে। সেই বছর তেমনভাবে ফলন আসেনি। পরের বছর লটকন গাছগুলোতে খুব বেশি করে ফল দেখতে পাওয়া যায়। এ বছর প্রত্যেকটা লটকন গাছে অনেক ফল এসেছে। এই গাছের ফলগুলো আমি নিজেও বিক্রি করি আবার ঠাকুরগাঁও শহর থেকে বিভিন্ন ফল ব্যবসায়ী এসেও ফল কিনে নিয়ে যায়। এই বাগান থেকে প্রতিবছর কম করে হলেও দুই থেকে তিন লাখ টাকার লটকন বিক্রি করতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)