গত ৯ মাসে জ্বালানী তেলের দাম বেড়েছে ৪৩ টাকা পর্যন্ত বিশ্ববাজারে যেদিন তেলের দাম কমেছে সে সময়ই বাংলাদেশে ২০ টাকা তেলের দাম বাড়ানো হলো।
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
পরিবহন, শিল্প, ঔষুধ এমনী প্রসাধনী পণ্যেরও দাম বাড়বে বহুগুণ। কঠিন অবস্থা হবে কৃষক-শ্রমিক নিম্নবিত্তের।
, ১১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৫ রবি, ১৩৯৪ শামসী সন , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মন্তব্য কলাম
নতুন দাম অনুযায়ী, ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা লিটারে বিক্রি হয়েছে।
বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সাত মাসে চার ধরনের জ্বালানি তেলের দাম ৩৫ থেকে ৪৫ টাকা পর্যন্ত বেড়েছে।
দেশে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়ায় অতিরিক্ত খরচের বোঝা চেপেছে গ্রাহকদের ঘাড়ে। বর্ধিত দামে এ চার ধরনের জ্বালানি কিনতে আগামী এক বছরে গ্রাহকদের পকেট থেকে বাড়তি প্রায় ২০ হাজার কোটি টাকা বের হয়ে যেতে পারে।
অথচ বাংলাদেশে বাড়ার দিনই বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম। সোমবার (২১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের তেলের দামই কমেছে।
জ্বালানি তেলের দাম বাড়ার খবর পেয়েই পরিবহন ব্যয় বেড়ে যায় কয়েকগুণ, সে ক্ষেত্রে পরিবহন ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে জিনিসপত্রের দামও বাড়ে। আর একবার কোনো কিছুর দাম বেড়ে গেলে তা পুনরায় কমার রেকর্ড আমাদের দেশে নেই বললেই চলে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলে অর্থনীতি সংকুচিত হয়ে পড়ে।
দেশে এখন ডিজেলের চাহিদা প্রায় ৪৩ লাখ ৫০ হাজার টন। এর প্রায় ২৪ শতাংশ, অর্থাৎ ১০ লাখ ৪৪ হাজার টন ব্যবহার হয় কৃষিকাজে। দেশের ৮০ শতাংশ সেচ কার্যক্রমও ডিজেলনির্ভর। পাশাপাশি ক্ষেত প্রস্তুত থেকে ফসল ঘরে তোলা পর্যন্তও ডিজেল লাগে। সরকার লিটারে ২০ টাকা বাড়ানোয় কৃষকের খরচ বাড়বে দুই হাজার কোটি টাকার বেশি।
ডিজেলের দাম বাড়ার ফলে সেচ খরচ বেড়ে যাচ্ছে। অন্যদিকে, উত্তরাঞ্চলের জেলাগুলোতে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি সংকট ও দীর্ঘ লাইনের কারণে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।
‘জ্বালানির দাম বাড়ানো সেচ থেকে শুরু করে ফসল কাটা, পরিবহন এবং বাজারজাতকরণ-অর্থাৎ কৃষিপণ্যের পুরো সরবরাহ কৃঙ্খলে খরচ বাড়িয়ে দেবে, যা শেষ পর্যন্ত খাদ্য মূল্যস্ফীতিকে উসকে দেবে।’
বাংলাদেশে খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির প্রধান কারণগুলো হলো-ডিজেল ও বিদ্যুতের দাম বাড়লে সেচ পাম্প চালানোর খরচ বৃদ্ধি পায়। এতে ধান, সবজি ও পোলট্রি উৎপাদনের ব্যয় বাড়ে। খামার থেকে বাজার এবং বন্দর পর্যন্ত খাদ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি পায়। আমদানি করা গম, ভোজ্যতেল ও সারের দাম বাড়ে।
ক্ষেতের ফসল উৎপাদনের শুরুতেই জ্বালানির প্রভাব দেখা যায়। কৃষিতে ব্যবহৃত অনেক সারই প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয়। পাশাপাশি সেচ ব্যবস্থা চালানো এবং ট্র্যাক্টরসহ বিভিন্ন কৃষিযন্ত্র পরিচালনার জন্যও জ্বালানি প্রয়োজন হয়। ফলে তেলের দাম বাড়লে কৃষি উৎপাদনের খরচও বাড়ে।
ফসল সংগ্রহের পর সংরক্ষণেও জ্বালানির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোল্ড স্টোরেজ বা হিমাগারে খাদ্য সংরক্ষণের জন্য বিদ্যুৎ প্রয়োজন, যা অনেক ক্ষেত্রে গ্যাস বা ডিজেলভিত্তিক উৎস থেকে আসে। একই সঙ্গে, সংরক্ষণাগারের নিরোধক বা ইনসুলেশন তৈরিতেও পেট্রোলিয়ামজাত উপাদান ব্যবহৃত হয়।
খাদ্যপণ্যের প্যাকেজিংয়েও তেলের প্রভাব রয়েছে। বাজারে ব্যবহৃত অধিকাংশ প্লাস্টিক প্যাকেজিং তৈরি হয় পেট্রোকেমিক্যালের উপজাত পলিথিন থেকে। ফলে তেলের দাম বাড়লে প্যাকেজিংয়ের খরচও বেড়ে যায়।
তেল ও গ্যাস শুধু জ্বালানি নয়, এগুলো পুরো খাদ্য সরবরাহ ব্যবস্থার মৌলিক কাঁচামালও। কৃষি উৎপাদন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পরিবহন, জাহাজ পরিবহন এবং সংরক্ষণ-সব ক্ষেত্রেই জ্বালানির ব্যবহার রয়েছে। ফলে জ্বালানির দাম বাড়লে খাদ্য সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে ব্যয় বৃদ্ধি পায়।
তেলের দাম এবং খাদ্যের দাম সাধারণত একসঙ্গে ওঠানামা করে। কারণ খাদ্য সরবরাহ কৃঙ্খলের প্রায় প্রতিটি ধাপে জ্বালানির ব্যবহার রয়েছে। ক্ষেতে ব্যবহৃত সার উৎপাদন থেকে শুরু করে ফসল পরিবহন এবং বাজারে সরবরাহ-সব ক্ষেত্রেই জ্বালানি প্রয়োজন। ফলে তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে এবং খাদ্যের দাম বৃদ্ধির চাপ তৈরি হয়।
-আল্লামা মুহম্মদ ওয়ালীউর রহমান আরিফ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিদ্যমান ১১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের মধ্যে আর সার্বভৌম বন্ডের নামে বর্তমান সরকার সর্বপ্রথম সার্বভৌম বন্ডের নামে আন্তর্জাতিক ঋণ নিতে যাচ্ছে
১১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত খলীফাতুল উমাম আলাইহিস সালাম তিনি এবং উনার অনবদ্য তাজদীদ ‘আত-তাক্বউইমুশ শামসী’ সম্পর্কে জানা ও পালন করা এবং শুকরিয়া আদায় করা মুসলমানদের জন্য ফরয।
০৯ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃটিশ ও ভারতীয় বিধর্মীরা মিলেমিশে মুসলমানদের ক্ষতিসাধন করেছে
০৭ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (২য় পর্ব)
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সোনার দাম বাড়ে-কমে কেন, কীভাবে হয় দাম নির্ধারণ (১ম পর্ব)
০৩ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে।
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অবমাননাকারী, এদেশের মুসলমানদের হিন্দুত্ববাদে লীন হতে কু-প্ররোচনাকারী এবং ভারতে মুসলমানরা নিশ্চিন্তে তাদের দ্বীনি উৎসব পালন করছে-
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার নেপথ্য কারণ
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্বে ৩০০ কোটিরও বেশী মুসলমান থাকা সত্ত্বেও নিরাপত্তা পরিষদে পঞ্চ শক্তিতে কোনো মুসলিম দেশ নেই ইরাক, আফগানিস্তান, লিবিয়া কিংবা সিরিয়ার মতো দেশগুলোতে মার্কিন হস্তক্ষেপ মানবিক বিপর্যয় ডেকে এনেছে, অথচ জাতিসংঘ সেই আগ্রাসন রুখতে ব্যর্থ হয়েছে মার্কিন ভেটোর ভয়ে। আর ফিলিস্তিনে ইসরাইলি বর্বরতায় যখন বিশ্ববিবেক থমকে দাঁড়ায়, তখন যুক্তরাষ্ট্র নির্লজ্জভাবে তা সমর্থন করে বা নীরব থেকে জাতিসংঘের অবস্থানকেও প্রভাবিত করে।
২৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কোনো সমালোচনা আলোচনা অথবা আন্দোলনের প্রশয় না দিয়ে সরকারের উচিৎ জিয়ার নীতি অনুসরণ করে পাহাড়ে কমপক্ষে ১ হাজার সেনা ছাউনি তৈরী করা।
২৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের উপর নিপীড়ন, নির্যাতন, উচ্ছেদ, বৈষম্য আর মসজিদ-মাদ্রাসা ধ্বংসের উৎসব করে রাষ্ট্রয়ী সন্ত্রাস করে ব্যার্থ রাষ্ট্রে পরিণত হয়। তাহলে তারা ‘আসাম’ বাংলাদেশের কাছে প্রত্যার্পন করুক। আর আসামের মুসলমান তো সব মরছেই। তাহলে তারা বিদায় হজ্জের ভাষণ অনুযায়ী তাদের জান-মাল রক্ষায় জিহাদে অবতীর্ন হোক।
২৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












