নিজস্ব সংবাদদাতা:
ফ্যাসিবাদীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপশক্তি বা ফ্যাসিবাদের সহযোগীরা যত চক্রান্তই করুক না কেন, দেশের মানুষ তাদের আর মেনে নেবে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, যদি কোনো অদৃশ্য হস্তক্ষেপে তাদের ফেরানোর চেষ্টা করা হয়, তবে তারা কোনো আন্তর্জাতিক সমর্থন পাবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী বলেছিলেন- পলাতক ব্যক্তিরা আইনি স বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিশুরা হাতে ট্যাবসহ বিভিন্ন ডিজিটাল যন্ত্র নিয়ে ব্যস্ত থাকছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, শিশুদের স্বাভাবিক কৌতূহল ও জানার আগ্রহ বাঁচিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে শিশুরা সেই সুযোগ পাচ্ছে না।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সভায় ববি হাজ্জাজ বলেছেন, গত একশ বছরে প্রতিটি প্রজন্মের বুদ্ধিমত্তার মাত্রা বেড়েছে। তবে এবারই প্রথম নতুন আলফা প্রজন্মের à বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উপজেলা ও জেলা পর্যায়ে গঠিত দুটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সার ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আমিন আর রশিদ।
তিনি বলেন, ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত নীতিমালা অনুসরণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট কমিটির সুপারিশের ভিত্তিতেই মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদে কৃষিমন্ত্রী এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি খাতে নিজস্ব সম্পদের সদ্ব্যবহার, বৈদেশিক নির্ভরতা হ্রাস এবং পোশাক শিল্পের মতো মূল অর্থনৈতিক চালিকাশক্তিকে নীতিগত সহায়তা দিতে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেন, জ্বালানি রূপান্তরকে উৎসাহিত করতে সরকার এর মধ্যে একাধিক নীতিগত সহায়তা প্রদান শুরু করেছে। এর অংশ হিসেবে বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্প ও সোলার প্যানেল উৎপাদনের ক্ষেত্রে বিশেষ কর অব্যাহতি এবং বাড়তি সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, বরং এক বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
তিস্তা এলাকার বাসিন্দা নূরুজ্জামান জানালেন, দুই মাস আগে তিনজন মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ডালিয়া সফর করেছেন, তিস্তা নদীর খনন প্রক্রিয়া শুরু হবে স্থানীয় মানুষকে জানিয়েছেন। আমরা প্রতিটি মানুষ আশায় বুক বেঁধে রয়েছি চীনের অর্থায়নে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে। এই মহীপুর ব্রিজের নিচে নেমে চীনের প্রতিনিধিরা দুইবার বালু পরীক্ষা করে গেছে।
এমনকি বিএনপির ভূমিমন্ত্রী আসাদুল হাবিব দুলু মন্ত্রিত্বের শপথ নিয়ে এলাকায় এসে তিস্তা মহাপ্রকল্পের কাজ দ্রুত শুর বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর, বহুমুখী ও বিস্তৃত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে যৌথ বিনিয়োগ বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়্যাল হোটেলে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি দুই দেশের সামগ্রà বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
উপহারের মোড়কে ঘুষ লেনদেনকে বৈধতা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে বক্তব্য প্রত্যাহার, সরকারের অবস্থান স্পষ্ট করা এবং প্রতিমন্ত্রীর জবাবদিহি নিশ্চিতের দাবি জানিয়েছে টিআইবি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, গত ১০ নভেম্বর এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময়ে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার উপজাতি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করেছে বলেও জানান তিনি।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সংসদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলার ঘটনায় ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া এ সময়ে ৪৩৫ বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা à বাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ছাত্রলীগ-আওয়ামী লীগ জামাতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামাত-শিবির।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) একটি পোস্টে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামাত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে, নিষিদ্ধ আ. লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই? আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককà বাকি অংশ পড়ুন...
ইমেইলে বোমা হামলার হুমকি সংবলিত বার্তা পাওয়ার পর ইতালির অন্তত ৩০০টি স্কুল খালি করা হয়েছে। একই ধরনের সতর্কবার্তার কথা জানিয়েছেন স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কর্তৃপক্ষও। খবর আল জাজিরার।
বুধবার (১১ নভেম্বর) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জোর দিয়ে বলেছেন, দেশের স্কুলগুলোর জন্য সুনির্দিষ্ট কোনও বিপদের ইঙ্গিত নেই। তবে ঘটনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রীপর্যায়ের একটি বৈঠক ডাকা হয়েছে বলেও জানান তিনি।
ইউরোপজুড়ে ‘হাইব্রিড যুদ্ধ’ নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই স্কুলগুলোতে বোমা হামলার হুমকি এলো। এর আগে ইউরোপেঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মী ও সাধরণ মানুষকে সাথে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, আমাদের সংসদীয় ও দলীয় বৈঠক হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরা প্রত্যেক সংসদ সদস্য নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে দ-িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান- এমন জল্পনাকল্পনায় নতুন এক মাত্রা যুক্ত হয়েছে দেশে ফিরতে পাসপোর্ট ও এনআইডির জন্য তার আবেদনের পর। তবে ক্ষমতাসীন দল বিএনপি বিষয়টিতে তেমন গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। সে কারণে ডিসেম্বর সামনে রেখে বিশেষ কোনো রাজনৈতিক প্রস্তুতি কিংবা সাংগঠনিক কর্মপরিকল্পনা নেওয়ার প্রয়োজনীয়তাও দেখছেন না তারা। তাদের মতে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এ নিয়ে চিন্তা করে সময় ব্যয় করার অঠবাকি অংশ পড়ুন...












