সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে -রিজভী
অন্তর্র্বতীকালীন সরকারের কাছে সবাই নির্বাচন চাইলেও তারা নিশ্চুপ রয়েছেন। সরকারের উদ্দেশ্য নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলে জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) জাতীয় প্রেসক্লাবে একথা বলেন তিনি।
তিনি বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের কাছে মানুষ অনেক প্রত্যাশা। এত শক্তিশালী উপদেষ্টা থাকার পরও কী ভাবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ে। উল্টো সরকারী বাহিনী ক্লিয়ারেন্স দিয়ে পাঠিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি বলেন, সাতক্ষীরাসহ নানা সীমান্তে পুশ ইন করাচ্ছে ভারত, কিন্তু সরকার এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে। মুগ্ধ, ওয়াসিম, ফাইয়াজদের রক্ত ঝরিয়ে ক্ষমতা দখলে রাখতে চেয়েছিলো শেখ হাসিনা এমনটাও জানান রিজভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।