উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া জনগণের আস্থা ফিরবে না -নুর
, ১২ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া অন্তর্র্বতী সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে না বলে মনে করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গণ অধিকার পরিষদের সভাপতি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের প্রতি বর্তামান সরকারের কিছু অথর্ব উপদেষ্টা নমনীয় হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন।
‘যারা আওয়ামী লীগের পুনর্বাসনে জড়িত, যেসব উপদেষ্টা আওয়ামী লীগের প্রতি নমনীয়তা দেখাচ্ছেন তাদের চিহ্নিত করতে হবে’, যোগ করেন তিনি।
নুরুল হক নুর বলেন, অন্তর্র্বতী সরকারকে অতি দ্রুত জাতীয় সরকারে রূপ দিয়ে ড. ইউনূসকে শক্তিশালী করতে হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।
তিনি বলেন, জাতীয় সংলাপের আহ্বান জানাচ্ছি। এর পরেই চট্টগ্রাম বন্দর আর করিডর নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ছাড়া, সংস্কার ছাড়া এ সরকারের প্রতি জনগণের আস্থা ফিরবে না।
উপদেষ্টা পরিষদের বৈঠকে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত বিষয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, সরকারের এমন সিদ্ধান্তের সাধুবাদ জানাই। তবে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে।
‘প্রাথমিক বিজয় আসলেও আওয়ামী লীগ চূড়ান্ত নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গণ অধিকার পরিষদ’, যোগ করেন তিনি।
রাশেদ খান বলেন, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের রূপরেখা দিতে হবে। না হলে আওয়ামী লীগ ফিরে আসার আশঙ্কা দেখা দেবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)