সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার : ফি নিয়ে সংশয়
নিজস্ব প্রতিবেদক:
‘কম খরচে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা’ দেওয়ার কথা বলে সরকারি হাসপাতালে প্রাইভেট চেম্বার চালু করতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ১ মার্চ থেকে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।
গত ২২ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যখাতের জরুরি বিষয় নিয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী ১ মার্চ থেকে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু করতে চাচ্ছি। পাইলট প্রকল্প হিসেবে ৫০টি উপজেলা, ২০টি জেলা ও পাঁচটি মেডিকেল এর আওতাভুক্ত থাকবে। এতে রোগীরা বেশি চিকিৎসা পাবেন।
তবে এখনও নিতিমালা চূড়ান্ত ও অনুমোদন না হওয়ায় এবং পাইলট প্রকল্পের জন্য হাসপাতাল নির্ধারণ না হওয়ায় মার্চে এই কার্যক্রম চালু হওয়ার সম্ভাবনা নেই। চার দফা বৈঠকের পরও এ সংক্রান্ত নীতিমালার খসড়া চূড়ান্ত করতে পারেনি মন্ত্রণালয়। আবার এ নিয়ে চিকিৎসকদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
চিকিৎসকরা বলছেন, তরুণ চিকিৎসকদের মাঝে নতুন উদ্যোগে আশার আলো দেখা দিলেও দোটানায় বিশেষজ্ঞরা। তরুণরা ভাবছেন, তাদের কাছেও রোগীরা আসবে। ফলে নিজেদের দক্ষতা এবং উপার্জন দুটোই বাড়বে। তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের ক্ষেত্রে পরিস্থিতি ঠিক এর উল্টো।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, খসড়া নিতিমালা অনুযায়ী অফিস শেষে নিজ কর্মস্থলেই প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন চিকিৎসকরা। এতে জ্যেষ্ঠ চিকিৎসকের ফি হবে ৩০০ টাকা, চিকিৎসক পাবেন ২০০ টাকা। সহকারী পাবেন ৫০ টাকা আর হাসপাতাল তহবিলে যাবে ৫০ টাকা। কিন্তু বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে তাদের ভিজিট ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। ফলে বিশেষজ্ঞ চিকিৎসকরা ক্লিনিকের লাভ ছেড়ে সরকারি হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করবেন কি না- তা নিয়ে সংশয় রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।