বাজারে দাম নেই, ক্ষেতেই পচছে ফুলকপি-বাঁধাকপি
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চলতি মৌসুমে ১৮ বিঘা জমিতে বিভিন্ন প্রকার সবজি চাষ করেছেন দিনাজপুরের বিরামপুর উপজেলার কৃষক হামিদুল ইসলাম। এর মধ্যে ১২ বিঘা জমিতে ফুলকপি ও বাঁধাকপি চাষ করেন তিনি। দাম না থাকায় উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে পারছেন না তিনি। ফলে পোকার আক্রমণে ক্ষেতেই নষ্ট হচ্ছে এসব ফসল।
গত রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মাউনপুর মাঠে গিয়ে দেখা যায়, বিঘার পর বিঘা চাষ হয়েছে ফুলকপি আর বাঁধাকপির। কিন্তু ক্ষেতেই পচছে তার বাঁধাকপি। আশপাশের অনেক গ্রামবাসী এসব ফসল নিয়ে যাচ্ছেন গো-খাদ্য হিসেবে।
কৃষক হামিদুল বলেন, আমার নিজের তেমন কোনো জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে সারা বছর সবজি চাষ করি। আমি পরিবেশবান্ধব জৈব প্রযুক্তি ব্যবহার করে প্রচলিত ও অপ্রচলিত নিরাপদ সবজি চাষ করি। আমার আবাদি ফসলগুলো এলাকার চাহিদা মিটিয়ে ঢাকাতেও রপ্তানি করি। এবার ফুলকপি ও বাঁধাকপির পাশাপাশি ভুট্টাও আবাদ করেছি। আলাদা জমিতে হাইব্রিড শসা, করলা, মিষ্টি কদু, শিম, পেঁয়াজ, বেগুন, রসুন আবাদ করেছি।
কৃষক হামিদুলের দাবি, বাজারে এ ফসলের কোনো দাম নেই। পাইকাররা প্রতি পিচ ফুলকপি আর বাঁধাকপি ১ টাকা বলে। শ্রমিক দিয়ে জমি থেকে ফসল তুলে বাজারে নিতেই চার থেকে পাঁচ টাকা খরচ পড়ে। এখন পোকার আক্রমণে ১২ বিঘা জমির বাঁধাকপি ও ফুলকপি ক্ষেতেই নষ্ট হচ্ছে। এতে আমার লোকসান গুনতে হচ্ছে। এলাকাবাসী গরুকে খাওয়ানোর জন্য তুলে নিয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ঢাকায় পাইকারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে তিন টাকা প্রতিপিস দাম দিতে চায়। অথচ আমার জমি থেকে ঢাকায় পৌঁছাতে খরচ হবে ১০ টাকার বেশি। উপজেলা কৃষি অফিসের সঙ্গে অনেক যোগাযোগ করেছি তারা আমাকে কোনো সহায়তা করেনি।
বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ বলেন, আমি নতুন এসেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শীতের আগে তেল সংকটের শঙ্কা, ব্যারেলপ্রতি ২০০ ডলারের সতর্কতা
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০ লাখ শিশু নেই সরকারের খাতায়
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮৭ টাকার মাল্টায় শুল্ক ১০৭ টাকা!
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাহাজশিল্পের প্রাতিষ্ঠানিক জটিলতা দূর করা ও দ্রুত টিএসডিএফ স্থাপনের নির্দেশ
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নোয়াখালীতে নতুন গ্যাসকূপ খনন, মিলেছে গ্যাস
০৭ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা এগিয়ে নিতে চায় বাংলাদেশ
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গরিবের আশ্রয়ণ প্রকল্পের ১৫২ ঘরে তালা
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এসআই প্রবীর কুমার তালা খুলে ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দেয়!
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বেসিক ব্যাংকের ঋণের ৬৪ শতাংশের বেশি খেলাপি
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢাকায় সাব-রেজিস্ট্রাররা বদলি হবেন লটারির মাধ্যমে
০৬ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)