সরকারি হাসপাতালের কার্যক্রম তদারকিতে কর্মকর্তা নিয়োগ
দেশের সব সরকারি হাসপাতালে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিতকরণে নিয়মিত পরিদর্শন ও তদারকি করতে কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
আদেশে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মপরিধি সম্পর্কে বলা হয়, ‘দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার আওতাধীন নির্ধারিত জেলা বা উপজেলার হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে প্রতিষ্ঠান বা হাসপাতাল প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। পরিদর্শনকারী কর্মকর্তার সংশ্লিষ্ট অনুবিভাগ, অধিশাখা, শাখায় কর্মরত বা দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা বা ব্যক্তিগত কর্মকর্তা মনিটরিং কার্যক্রমে সাচিবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সংশ্লিষ্ট পরিদর্শনকারী কর্মকর্তার সফরসঙ্গী হবেন।’
এতে আরও বলা হয়, ‘আওতাধীন হাসপাতালসমূহের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত তদারকি করে উপস্থিতি সংক্রান্ত তথ্য বা প্রতিবেদন দাখিল করতে হবে।
জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ ও জনসচেতনতামূলক কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করতে হবে। এছাড়া রয়েছে মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা, পুষ্টি কার্যক্রমসহ জনস্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগ গ্রহণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে উৎসাহিত ও প্রয়োজনীয় সহায়তা প্রদান।
আদেশে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত জেলা বা উপজেলার হাসপাতাল পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রাপ্ত পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে প্রেরণ এবং বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
কর্মকর্তাদের চলতি মাসে আবশ্যিকভাবে কমপক্ষে ১টি এবং প্রতিমাসে কমপক্ষে ১টি পরিদর্শন সম্পন্ন করতে হবে বলেও জানানো হয়েছে অফিস আদেশে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ক্যাবিনেটে অনুমোদন পেলেই আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তর শুরু
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আইন আছে, প্রয়োগ নেই; হাত বাড়ালেই মিলছে ফর্মুলা দুধ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি উড়াল রেলপথ, ব্যয় ৮৪ হাজার কোটি
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেয়ার একটি ধ্রুপদি উদাহরণ’ -হাইকোর্ট
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পানির নিচে কাঠের ‘সাবমেরিন’, বিপুল মাদকসহ আটক ৩
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরু পথ ও পানিসংকটে ব্যাহত নির্বাপণ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাসের ব্যবসা চট্টগ্রামে, সারের ডিলারশিপ নোয়াখালীতে!
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিজের বাড়ির জানালা সংস্কারে এভাবে অবহেলা করতেন?
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাজধানীতে ৬ হাজার ৯০০ পিস ইয়াবাসহ আটক ৫
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)