বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে তুরস্ক ও চীনের আগ্রহ
, ০২ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি:, ২৯ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সমুদ্রসীমায় তেল ও গ্যাস অনুসন্ধানে আনুষ্ঠানিক দরপত্র কিনেছে তুরস্ক ও চীনের তিনটি রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি প্রতিষ্ঠান। দেশের অফশোর বিডিং প্রক্রিয়ার অংশ হিসেবে বঙ্গোপসাগরের ২৬টি ব্লকে কাজ করতে আগ্রহী আরও একাধিক বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে পেট্রোবাংলা। সংস্থাটির কর্মকর্তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই বিশ্বের শীর্ষ জ্বালানি কোম্পানিগুলো দরপত্র প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) শোয়েব জানান, এখন পর্যন্ত ১০টি কোম্পানি তথ্য প্যাকেজ সংগ্রহ করলেও চূড়ান্ত দরপত্র নথি কিনেছে তিনটি প্রতিষ্ঠান। তিনি আশা প্রকাশ করে বলেন, আমরা আশা করছি সামনের দিনগুলোতে বেশ কিছু শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান দরপত্র কিনবে। এক্সনমবিল, বিপিসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানের দীর্ঘ অভিজ্ঞতা থাকা শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে এই প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। মেক্সিকো উপসাগরসহ বিভিন্ন দেশের গভীর সমুদ্রে শতাধিক ব্লকে সক্রিয় থাকা মারফি অয়েল করপোরেশন এবং ব্রাজিলের উৎপাদন বণ্টন পরিচালনাকারী প্রতিষ্ঠান পেট্রোব্রাসের মতো সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। পাশাপাশি মার্কিন জ্বালানি জায়ান্টদের সঙ্গে সরাসরি আলোচনার জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলের যুক্তরাষ্ট্র সফরের প্রস্তুতিও রয়েছে।
পেট্রোবাংলার বিক্রয় নথি অনুযায়ী, অফশোর বিডিং রাউন্ডের জন্য চীনের সিনোপেক ও সিএনওওসি ইন্টারন্যাশনাল এবং তুরস্কের টার্কিশ পেট্রোলিয়াম ওভারসিজ কোম্পানি (টিপিএও) দরপত্রের আনুষ্ঠানিক নথি সংগ্রহ করেছে। ২৩ সেপ্টেম্বর বিশেষায়িত ডাটা ও দরপত্র নথি কিনে সিনোপেক এই প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রবেশকারী সর্বশেষ বৃহৎ কোম্পানিতে পরিণত হয়। এর আগে ১৭ আগস্ট প্রমোশনাল প্যাকেজ সংগ্রহ করে সিএনওওসি ইন্টারন্যাশনাল এবং ২৩ জুলাই দরপত্রের নথি নেয় তুরস্কের টিপিএও।
বঙ্গোপসাগরের অগভীর অংশে ১১টি এবং গভীর অংশে ১৫টিসহ মোট ২৬টি হাইড্রোকার্বন ব্লকে অনুসন্ধানের লক্ষ্যে ২৪ মে এই বিডিং রাউন্ড শুরু করে বাংলাদেশ। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। বিশ্বের প্রভাবশালী তেল কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে ৩০ সেপ্টেম্বর এক্সনমবিল, বিপি ও ইতালির ইএনআই-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে একটি বাংলাদেশি প্রতিনিধিদল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)